শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সুন্দরী ভূত ক্যাটরিনা
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২২, ১২:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সুন্দরী ভূত ক্যাটরিনা

ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ফোন ভূত’ ছবিটি মুক্তি পেয়েছে সম্প্রতি। ‘ভয়ঙ্কর’ এই ভূতের গল্প দেখতে দর্শক ভিড় করছেন সিনেমা হলে। বর্তমানে দক্ষিণ ভারতীয় তামিল তেলেগু মালায়ালাম কন্নড় সিনেমার দাপটের মধ্যে বলিউডি হিন্দি সিনেমার অধিকাংশই মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। বক্স অফিসে ধরাশায়ী হচ্ছে একের পর এক সিনেমা। বলা যায়, সেই সময়ে ক্যাটরিনা কাইফের নতুন সিনেমা ‘ফোন ভূত’ বেশ ভালোই চলছে। তার সঙ্গে যে দুজন অভিনেতা রয়েছেন তারা তুলনামূলকভাবে অনেক জুনিয়র এবং তেমন প্রতিষ্ঠিত নয়। বলা চলে, ক্যাটরিনা কাইফই এ ছবির নায়ক। তার কারণেই ফোন ভূত দর্শক টানছে। এটাকে বলিউড ডিভা ক্যাটরিনার সাফল্য এবং কৃতিত্ব হিসেবে বিবেচনা করা যায়। 

হরর কমেডি ‘ফোন ভূত’র অপেক্ষায় ছিলেন অভিনেত্রী। বিয়ের পর এটাই তার প্রথম রিলিজ। সুন্দরী ভূতের ভূমিকায় এই ছবিতে একদম অন্যরকম লুকে ধরা দিয়েছেন ক্যাটরিনা। খানিকটা হলিউড ছবি ‘ঘোস্ট বাস্টার’র ছোঁয়া রয়েছে এই ছবিতে। গত বছর দিওয়ালি উত্সবে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফ জুটির ছবি ‘সূর্যবংশী’। বিয়ের পর কাজ থেকে ছুটি নেননি ক্যাটরিনা। ‘টাইগার থ্রি’র শুটিং সেরেছেন, ‘ফোন ভূত’র পোস্ট প্রোডাকশনের কাজও সেরেছেন। ক্যাটরিনা ‘জিলে জারা’ ছবির শুটিং শুরু করেছেন সম্প্রতি। যেখানে তাকে আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়ার সাথে দেখা যাবে প্রধান তারকা হিসেবে। ফারহান আখতার পরিচালিত এ ছবিটি ক্যাটের ক্যারিয়ারে আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হতে চলেছে বলে অনুমান করা যায়। এছাড়া সালমান খানের সঙ্গে টাইগার সিরিজের তৃতীয় ছবিটিরও শুটিং করেছেন তিনি। আগামী বছর মুক্তি পাবে ছবিগুলো।

৩৯ বয়সী ক্যাটরিনা বলিউডে আছেন ২০০৩ সাল থেকে। ক্যাটরিনা বলিউডে নিজের পরিশ্রমে একটা বড় জায়গা করে নিয়েছেন। ২০ বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন ৩৫টিরও বেশি ছবিতে। শুরুতে অভিনেত্রী হিসেবে তীর্যক সমালোচনার মুখে পড়লেও ধীরে ধীরে তিনি নিজের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠেছেন ঠিকই। গত বেশ কয়েক বছর ধরে খুব বেশি সিনেমায় দেখা না গেলেও যতগুলোতে অভিনয় করেছেন সেখানে তাকে আগের তুলনায় অনেক পরিণত মনে হয়েছে।

সালমান খানের বান্ধবী হিসেবে তিনি বলিউডে পথ চলেছেন বেশ অনেকটা সময়। সালমান তাকে অনেক সাহায্য-সহযোগিতা করেছেন বলিউডে শক্ত ভিত্তি গড়তে। সবাই ধরে নিয়েছিলেন সালমানের সঙ্গেই গাঁটছড়া বাঁধবেন ক্যাটরিনা!




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »