সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সুপেয় পানির সংকট দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে একটি বড় সমস্যাঃ তালুকদার আব্দুল খালেক
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২২, ১২:৪৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সুপেয় পানির সংকট দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে একটি বড় সমস্যাঃ তালুকদার আব্দুল খালেক

 

ফকির শহিদুল ইসলাম,খুলনা থেকেঃ
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সুপেয় পানির সংকট দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে একটি বড় সমস্যা। তৃতীয় উপকূলীয় পানি সম্মেলনের মাধ্যমে এই সমস্যা সমাধানের পথ খোঁজা সহজ হবে। দক্ষিণাঞ্চলের এই স্থানীয় পানি সমস্যা সম্মেলনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকলের দৃষ্টি আর্কষণ করতে সক্ষম হবে বলে আশা করা যায়। এক্ষেত্রে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এর শহিদ আলতাফ মিলনায়তনে তৃতীয় উপকূলীয় পানি সম্মেলনের প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেসিসি’র মেয়র ও ৩য় উপকূলীয় পানি সম্মেলন কমিটির সভাপতি তালুকদার আব্দুল খালেক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে সকলের জন্য পানি ও স্যানিটেশনের প্রাপ্যতা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। নানা অগ্রগতি সত্তে¡ও বিশে^ আনুমানিক ৭৮৫ মিলিয়ন মানুষ মানসম্মত পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত। দক্ষিণ এশিয়ার ১৩৪ মিলিয়ন মানুষের জন্য এখনও নিরাপদ খাবার পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়নি। পৃথিবীতে প্রতিদিন স্বাদু পানির পরিমান কমছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ফলে আর্সেনিকসহ অন্যান্য ধাতব ও রাসায়নিক দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভূগর্ভস্থ পানি। ভূউপরিস্থ স্বাদু পানি লবণাক্ততা বৃদ্ধির কারণে পানের অযোগ্য হয়ে পড়ছে। এরই প্রেক্ষিতে ২০১১ ও ২০১৯ সালে প্রথম ও দ্বিতীয় উপকূলীয় পানি সম্মেলন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০২৩ সালের ২৪-২৫ জানুয়ারি খুলনা বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাস ভেন্যুতে তৃতীয় উপকূলীয় পানি সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ্, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইউআরপি বিভাগের প্রফেসর ড. মো. মোস্তফা সারোয়ার, কেসিসি’র প্যানেল মেয়র আলী আকবর টিপু, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, তৃতীয় উপকূলীয় পানি সম্মেলন কমিটির সাধারণ সম্পাদক ও অ্যাওসেডের নির্বাহী পরিচালক শামীম আরফীনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »