● ●


সেই বিস্ফোরক মন্তব্যের কারণ জানালেন লিসান্দ্রো মার্তিনেজ
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ৬:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সেই বিস্ফোরক মন্তব্যের কারণ জানালেন লিসান্দ্রো মার্তিনেজ

চুক্তিবদ্ধ খেলোয়াড়দের মুখ থেকে এমন মন্তব্য বলতে গেলে দেখাই যায় না। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে হারের পর ক্লাবের ঊর্ধ্বতনদের সমালোচনা করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজ। এ নিয়ে ইউনাইটেডে বেশ আলোড়ন ওঠে। ঘটনার এক দিন পর এই আর্জেন্টাইন ডিফেন্ডার বলেছেন, রাগ ও হতাশা থেকে কথাগুলো বলেছিলেন তিনি। তবে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাননি মার্তিনেজ।

মাদ্রিদে ২-০ গোলে হারের পর ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারের অভিযোগ ছিল, চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনের পরও দলকে শক্তিশালী করতে প্রত্যাশিত বিনিয়োগ করেনি ক্লাব। ইউনাইটেডের ফুটবল পরিচালক জেসন উইলকক্সসহ ঊর্ধ্বতনদের কাছ থেকেও আরও বেশি কিছু প্রত্যাশা করেন বলে জানিয়েছিলেন তিনি।

মার্তিনেজের মন্তব্যে ক্লাবের ভেতরে ও বাইরে নানা আলোচনার পর এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, ‘ম্যাচের পর আমি রাগ ও হতাশা থেকে কথা বলেছি। কারণ, আমরা যে ফল চেয়েছিলাম, তা পাইনি। যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন, ফুটবলকে আমি আবেগ, প্রতিশ্রুতি আর জেতার প্রবল আকাঙ্ক্ষা থেকে দেখি। আর যখন প্রত্যাশামতো কিছু হয় না, তখন কষ্ট লাগে। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ইতিহাস ও ঐতিহ্যসমৃদ্ধ ক্লাবের প্রতিনিধিত্ব করার সময়।’

নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে মার্তিনেজ আরও বলেন, ‘আমার কথাগুলো আমার অনুভূতি এবং এই ক্লাবকে বড় শিরোপার লড়াইয়ে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষারই প্রতিফলন।’

এদিকে ক্রীড়া পরিচালকসহ ক্লাবের ঊর্ধ্বতনদের নিয়ে সমালোচনার পর ইউনাইটেডে মার্তিনেজের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। স্কাই স্পোর্টস নিউজ জানিয়েছে, ক্লাবের পরিচালনা পর্ষদ ও ড্রেসিংরুম—দুই জায়গাতেই তাঁর মন্তব্য নিয়ে ক্ষোভ ও বিস্ময় তৈরি হয়েছে। এমনকি ম্যানচেস্টারে ফেরার জন্য দলের বিমানে ওঠার সময় অন্তত একজন সতীর্থ তাঁর মন্তব্যের প্রতিবাদও করেছেন।

সতীর্থদের সামর্থ্য নিয়ে মার্তিনেজের মন্তব্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলেও জানিয়েছে স্কাই স্পোর্টস নিউজ। তাঁর বক্তব্য থেকে দলের বর্তমান খেলোয়াড়েরা সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যথেষ্ট নন—এমন ইঙ্গিত পাওয়া যায় বলে মনে করছেন কেউ কেউ।

ক্লাব কর্তৃপক্ষ মার্তিনেজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে কি না, সে সিদ্ধান্ত এখনো হয়নি। মার্তিনেজের বর্তমান চুক্তির মেয়াদ মৌসুমের শেষে শেষ হবে। চুক্তি আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকলেও সেটি ব্যবহার করা হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। স্কাই স্পোর্টস নিউজ জানিয়েছে, নতুন সেন্টারব্যাকের পাশাপাশি লেফটব্যাকও খুঁজছে ক্লাবটি।

এর আগে গত গ্রীষ্মের দলবদলে আতলেতিকোয় যাওয়ার চেষ্টা করেছিলেন মার্তিনেজ। তবে ইউনাইটেডের কাছে উপযুক্ত কোনো প্রস্তাব না আসায় তা হয়নি। আতলেতিকোয় যেতে চাওয়ার পেছনে তাঁর আর্জেন্টাইন সতীর্থ ও বন্ধু ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে খেলার আকাঙ্ক্ষাও ছিল বলে জানিয়েছে স্কাই স্পোর্টস নিউজ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »