শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সেই ১১ তরুণের জানাজায় মানুষের ঢল
প্রকাশ: ৩০ জুলাই, ২০২২, ১:১৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সেই ১১ তরুণের জানাজায় মানুষের ঢল

চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষাসফরে গিয়ে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত ১১ তরুণের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকার খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ জনের এবং বাকি ৬ জনের জানাজা নিজ নিজ এলাকায় সম্পন্ন হয়।

একসঙ্গে পাঁচ তরুণের জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। পরে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অন্যান্যদের মধ্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, আওয়ামী লীগ নেতা ইউনুস গণি চৌধুরী, উপজেলা চেয়ারম্যান রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এদিকে এক সঙ্গে এতগুলো তরুণের মৃত্যুতে পুরো যেন এলাকা শোকাচ্ছন্ন। স্থানীয় লোকজন জানান, তারা এক সঙ্গে এত লোকের জানাজা আর দেখেননি।
এদিকে প্রিয়জনকে হারিয়ে নিহত স্বজনদের বাড়িতে বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনহারাদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে সেখানকার পরিবেশ।

উল্লেখ্য, গতকাল শুক্রবারে হাটহাজারীর একটি কোচিং সেন্টারের ছাত্র -শিক্ষকরা মিলে মিরসরায়ের খৈয়াছড়ায় আনন্দ ভ্রমণে যায়। এতে তাদের বহনকারী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই কোচিং সেন্টারের ৪ শিক্ষক ও ৬ শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনায় মাইক্রোবাস চালকও নিহত হয়। এছাড়া ওই ঘটনায় আহত ৭ জন এখন চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দূর্ঘটনায় এই নিহতরা হলেন হাটহাজারী উপজেলার আজিম সাব রেজিস্টার বাড়ির হাজী মো. ইউসুফের ছেলে মাইক্রোচালক গোলাম মোস্তফা নিরু (২৬),চিকনদন্ডি ইউনিয়নের খোন্দকার পাড়ার আবদুল হামিদের ছেলে জিয়াউল হক সজীব (২২),৬ নম্বর ওয়ার্ডের মো. মো. ইলিয়াছ ভুট্টোর ছেলে মোহাম্মদ হাসান (১৭), ৮ নম্বর ওয়ার্ডের আজিজ মেম্বার বাড়ির জানে আলমের ছেলে ওয়াহিদুল আলম জিসান (২৩),মজিদ আব্বাস চৌধুরী বাড়ির বাদশা চৌধুরীর ছেলে রিদুয়ান চৌধুরী (২২),পারভেজের ছেলে সাগর (১৭) ও একই এলাকার আবদুল ওয়াদুদ মাস্টার বাড়ির আবদুল মাবুদের ছেলে ইকবাল হোসেন মারুফ (১৭), ৬ নম্বর ওয়ার্ডের মোজাফফর আহমেদের ছেলে মোসহাব আহমেদ হিসাম (১৬), আব্দুল আজিজ বাড়ির মৃত পারভেজের ছেলে তাসমির হাসান (১৭), মনসুর আলমের ছেলে মো. মাহিম (১৭), ২ নম্বর ওয়ার্ডের আবু মুসা খানের বাড়ির মোতাহের হোসেনের ছেলে মোস্তফা মাসুদ রাকিব (১৯)।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »