সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সৌদির অবিশ্বাস্য জয়ের আসল নায়ক কে
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২২, ৭:১১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সৌদির অবিশ্বাস্য জয়ের আসল নায়ক কে

‘দ্য বিগেস্ট আপসেট অব ফিফা ওয়ার্ল্ড কাপ’- কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনাকে যখন বিধ্বস্ত করছে সৌদি আরব তখন কেবল এই বাক্যটিই চর্চিত হচ্ছিল বিশ্বজুড়েই। এমন দাবির পেছনে অবশ্য অনেক যুক্তি দেখানো সম্ভব। তবে আপাতদৃষ্টিতে দুই দলের র‍্যাঙ্কিংয়ের পার্থক্য দিয়েই বিষয়টি বুঝানো সম্ভব।

কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপের ম্যাচে দুই দল যখন মুখোমুখি হচ্ছিল তখন আর্জেন্টিনার র‍্যাঙ্কিংয়ে অবস্থান ৩। অন্যদিকে পঞ্চাশের বাইরে সৌদি আরব। র‍্যাঙ্কিংয়ে ৪৮ ধাপ পিছিয়ে থেকেও আর্জেন্টিনার বিপক্ষে জয় তুলে নিয়েছে এশিয়ার এই পুঁচকে দেশটি। আর তাইতো সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে বিগেস্ট জয় হিসেবে আখ্যায়িত করা হচ্ছে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিকে।

কাতারের বিশ্বকাপের মঞ্চে প্রথম অঘটন ঘটিয়ে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে সৌদি আরব। ম্যাচটিতে সৌদির পক্ষে ভিন্ন দুই ফুটবলার গোল করেছেন। একজন দলটির প্রধান স্ট্রাইকার সালেম আল সেহরি এবং অন্যজন উইঙ্গার সালেম আল দাউসারি।

কিন্তু সৌদির জয়ের নায়ক এই দুইজনের কেউই নয়। সৌদির জয়ের নায়ক হিসেবে অবশ্য চাইলে গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইসকেও বিবেচনায় আনা যায়। পুরো ম্যাচ জুড়ে এই সৌদি গোলরক্ষক ৫টি সেইভ দিয়েছেন। এরমধ্যে দুটি তো একদম গোললাইনের মুখ থেকেই।

তবুও এই ম্যাচে সৌদির জয়ের নায়ক হিসেবে এই তিনজনের কাউকে বিবেচনায় আনা উচিত হবে না। কারণ এই ম্যাচে সবুজ জার্সিধারীদের আসল জয়ের নায়ক সৌদির কোচ হার্ভ রেনার্ড। এই কোচের দুর্দান্ত কৌশলের কাছেই যেন হেরে গেছে আর্জেন্টাইনরা।

লে আলবিসেলেস্তেদের বিপক্ষে এদিন শুরুতে ডিফেন্সিভ খেলার পরিকল্পনা নিয়েছিলেন সৌদির এই ফরাসি কোচ। আর তাই ৪-৫-১ ফরমেশন দিয়ে শুরুতে নিজের দলকে মাঠে নামান তিনি। তার এই সিদ্ধান্ত যে ভুল ছিল প্রথমার্ধে সেটি হাড়ে হাড়ে প্রমাণ করেন আর্জেন্টাইনরা। ৪ বার সৌদির জালে বল জড়ায় তারা।

এরমধ্যে সৌভাগ্যের কারণে অফসাইডের ফাঁদে আর্জেন্টিনার তিনটি গোল বাতিল হওয়ায় মাত্র ১-০ ব্যবধানে পিছিয়ে প্রথমার্ধ শেষ করে দলটি। পরবর্তীতে দ্বিতীয়ার্ধে ফরমেশন বদলে ৪-৪-১-১ এ দলকে খেলান এই কোচ। এমনকি দলকেও আক্রমণাত্মক খেলার ইঙ্গিত দেন।

তাতে যেন বদলে যায় দলটি। মাঠে নেমেই আক্রমণের ধার বাড়ায় সৌদিয়ানরা। বিরতির পর মাঠে নেমেই ৩ মিনিটের মধ্যে গোল আদায় করে নেয় তারা। ৪৮তম মিনিটে প্রথম গোল দিয়ে ম্যাচে সমতায় ফেরে সৌদি আরব। এর ৫ মিনিট পর দর্শনীয় আরেক গোলে সবুজ জার্সি ধারীরা লিড নেয় আর্জেন্টিনার বিপক্ষে।

ম্যাচের বাকি সময় ডিফেন্সে জোর বাড়ান কোচ। সৌদি ডিফেন্ডাররাও নিজেদের সেরাটা দিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ছোট দলকে বড় সাফল্যা এনে দেওয়া অবশ্য রেনার্ডের পুরনো অভ্যাস।

এর আগে ২০১২ সালে জাম্বিয়াকে ন্যাশন্স আফ্রিকা কাপ জেতান এই কোচ। ২০১৫ সালে একই শিরোপা জেতানো আইভরি কোস্টকে। এবার তো বিশ্বকাপের মঞ্চে নিজের ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্সে সৌদিকে নিয়ে হারিয়ে দিলেন আর্জেন্টিনাকেই।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »