সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সৌদির কারাগারে থাকা ২৩৪ বাংলাদেশিকে নিয়ে ফিরছে বিশেষ বিমান
প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২০, ৮:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সৌদির কারাগারে থাকা ২৩৪ বাংলাদেশিকে নিয়ে ফিরছে বিশেষ বিমান

কামাল পারভেজ অভি,সৌদি আরব :

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই সৌদি আরব থেকে ঢাকায় আসছে একটি বিশেষ ফ্লাইট। এতে সৌদির কারাগারে থাকা ২৩৪ জন প্রবাসী বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া ওমরাহ করতে গিয়ে আটকে পড়া ১৩২ বাংলাদেশিও একই ফ্লাইটে দেশে ফিরছেন।

জানা গেছে, দেশে ফেরার অপেক্ষায় থাকা ওই ২৩৪ প্রবাসী বাংলাদেশি সৌদি আরবের কারাগারে ডিটেনশনে ছিলেন। আগামীকাল বুধবার সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট জেদ্দা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে। বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করার কথা রয়েছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৯ এপ্রিল আটকে পড়া ওমরাহ যাত্রী এবং ডিটেনশনে থাকা বাংলাদেশিদের নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে দেশটিতে লকডাউন ও কারফিউ জারি থাকায় সেটা সম্ভব হয়নি।

রিয়াদ বাংলাদেশ দূতাবাস থেকে দেশটির স্থানীয় প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশনের সঙ্গে সমন্বয় করে এসব আটকে পড়া যাত্রীদের দেশে পাঠানো হচ্ছে। সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাস, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট এবং মক্কা বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সহযোগিতায় এসব যাত্রীরা দেশে ফিরতে পারছেন বলেও জানান তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »