● ●


সৌদি আরবে দুটি বিমানবন্দরে হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত, আহত ৩৬
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সৌদি আরবে দুটি বিমানবন্দরে হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত, আহত ৩৬

সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নারীসহ তিনজন বেসামরিক বিদেশি নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩৬ জন। দেশটির অভিযোগ, ইয়েমেনের ইরানপন্থী সমস্ত্র গোষ্ঠী হুতিরা এ হামলার পেছনে জড়িত।

স্থানীয় সময় গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার হামলা দুটি চালানো হয়েছে। এর মধ্যে একটি হামলা হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে। আরেকটি হামলা হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের আবহা শহরের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুজন বিদেশি নারী নিহত হয়েছে। তাদের একজন মরক্কো, অন্যজন আলজেরিয়ার নাগরিক। এ হামলায় ২৮ জন আহত হয়েছে।

অন্যদিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় একজন বিদেশি নিহত হয়েছে। তিনি সুদানের নাগরিক। হামলায় আটকজন আহত হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনই সৌদি আরবের নাগরিক।

হামলায় হতাহতের নাম–পরিচয় তাৎক্ষনিকভাবে জানানো হয়নি।

কোন বিমানবন্দরে কখন হামলা হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছে, গতকাল বুধবার আর আজ বৃহস্পতিবার এসব হামলা হয়েছে।

সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি)।

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে চলমান সৌদি জোটের অভিযান ঘিরে সংকটময় পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিমানবন্দরে এসব হামলার ঘটনায় সৌদি আরবে ভ্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে রিয়াদের মার্কিন দূতাবাস।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »