● ●


সৌরবিদ্যুতে চলবে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন, নতুন ব্যবস্থা চালু করল ওয়ালটন
প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সৌরবিদ্যুতে চলবে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন, নতুন ব্যবস্থা চালু করল ওয়ালটন

সৌরবিদ্যুৎ উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহারের সমন্বিত ব্যবস্থা চালু করেছে দেশীয় ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এ ব্যবস্থার মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবহার করে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন গৃহস্থালি বৈদ্যুতিক পণ্য চালানো যাবে।

আজ শনিবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট কার্যালয়ে ‘সোলার ইকো–সিস্টেম’ নামের এ ব্যবস্থার উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের বড় সম্ভাবনা তৈরি হবে। এর মাধ্যমে বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে। তিনি বলেন, ওয়ালটনের সৌরবিদ্যুৎ–ব্যবস্থা শুধু বাতি জ্বালানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না; এর মাধ্যমে ফ্রিজ, ওয়াশিং মেশিন ও বৈদ্যুতিক চুলার মতো গৃহস্থালি পণ্যও চালানো যাবে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বাড়িতে সৌরবিদ্যুৎ উৎপাদনের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রির সুযোগ রয়েছে। এ ব্যবস্থা চালু থাকলে মানুষ সৌরবিদ্যুৎ ব্যবহারে আরও উৎসাহিত হবে। এতে বিদ্যুতের খরচ কমার পাশাপাশি জ্বালানি আমদানিতে ব্যয়ও সাশ্রয় হবে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ওয়ালটনের চেয়ারম্যান এস এম শামসুল আলম বলেন, তাঁদের কারখানার ছাদে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করা হয়েছে। সেখান থেকে জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ভবিষ্যতে এ ব্যবস্থার ফলে জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরতা কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, শিল্পকারখানা ও গৃহস্থালি—উভয় ক্ষেত্রেই সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে। এ লক্ষ্যে ওয়ালটন দেশে সৌরবিদ্যুতের প্যানেল ও ইনভার্টার উৎপাদনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি লিথিয়াম–আয়ন ব্যাটারির কারখানাও স্থাপন করা হয়েছে। আগামী মাস থেকে দেশে উৎপাদিত এসব ব্যাটারি বাজারে পাওয়া যাবে বলে জানান তিনি।

এস এম মাহবুবুল আলম আরও বলেন, জ্বালানি সাশ্রয় ও পরিবেশ সুরক্ষাকে ওয়ালটনের কার্যক্রমে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে কার্বন ক্রেডিট বিক্রি, বৃষ্টির পানি সংরক্ষণ এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের মতো উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ওয়ালটনের ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, ওয়ালটন বর্তমানে ৩২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করছে।

ওয়ালটনের সমন্বিত সৌরব্যবস্থার আওতায় সৌরবিদ্যুৎ প্যানেল, ইনভার্টার, বিদ্যুৎ সংরক্ষণের ব্যাটারি ও সোলার কেব্‌লের পাশাপাশি সৌরবিদ্যুৎনির্ভর বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। এসব পণ্যের মধ্যে আছে হাইব্রিড এসি, চার দরজার ইনভার্টার ফ্রিজ, ওয়াশিং মেশিন, বিএলডিসি সিলিং ফ্যান, সড়কবাতি, এলইডি বাল্ব ও বৈদ্যুতিক চুলা।

অনুষ্ঠানে লালমনিরহাটে বাস্তবায়িত একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের অভিজ্ঞতাও তুলে ধরা হয়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »