বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


স্ত্রীকে কু-প্রস্তাব দেয়ায় ব্যবসায়ী শাহীনকে খুন করে ইউসুফ
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্ত্রীকে কু-প্রস্তাব দেয়ায় ব্যবসায়ী শাহীনকে খুন করে ইউসুফ

স্টাফ রিপোর্টার :

বরিশাল নগরীর রূপাতলী এলাকার ব্যবসায়ী শাহীন মোল্লাকে ডেকে নিয়ে হত্যা এবং লাশ গুমের ঘটনায় ৩ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। আটক ইউসুফ মোল্লা (২০), নাজমুল ইসলাম (১৯) এবং হামিম শিকদার (১৯) নামের এই ৩ যুবককে গ্রেপ্তার পরবর্তী জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে শহরের ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহীন মোল্লার নিখোঁজ রহস্য। গত শুক্রবার গভীর রাতে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানাধীন শহরের রূপাতলী কাঁঠালতলা তালুকদার হাউজিংয়ের ফার্স্ট লেনের নাহার ভিলা থেকে ওই ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে র‌্যাব। স্থানীয় বিভিন্ন সূত্র ও র‌্যাব জানায়, নিহত ব্যবসায়ী শাহীন মোল্লার এলাকায় তালুকদার হাউজিং ফার্স্ট লেনের নাহার ভিলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন বরগুনার আমতলী উপজেলার কালিপোড়া গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে মো. ইউসুফ মোল্লা। তার নববিবাহিতা স্ত্রী স্বর্ণা বিশ্বাসও (১৮) সেখানে থাকতেন। একই এলাকায় বসবাসের সুবাদে ব্যবসায়ী শাহীনের সঙ্গে ইউসুফ মোল্লা ও তার স্ত্রী স্বর্ণার সুসম্পর্ক গড়ে ওঠে। ২৫নং ওয়ার্ডের বাসিন্দা মো. এমদাদুল হক মোল্লার ছেলে ব্যবসায়ী শাহীন সম্প্রতি ইউসুফের স্ত্রী স্বর্ণাকে কুপ্রস্তাব দেন। বিষয়টি জানতে পেরে ইউসুফ ক্ষুব্ধ হয়। সে তার দুই বন্ধু পটুয়াখালীর গন্দামারী গ্রামের মো. রকিবুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম এবং বরিশালের বানারীপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মিজান শিকদারের ছেলে হামিম শিকদারকে নিয়ে শাহীনকে খুনের সংকল্প নেয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে ওই ৩ জন জানিয়েছে, ২৭শে জানুয়ারি সকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী শাহীনকে ফোন করে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ইউসুফ ডেকে নাহার ভিলার ভাড়াটিয়া বাসায় নেয়।

সেখানে দুই বন্ধু নাজমুল ও হামিমের সহযোগিতায় শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে লাশটি বস্তাবন্দি করে সেখানকার বাথরুমের ছাদে লুকিয়ে রাখে এবং ইউসুফ বাসাটি ছেড়ে স্ত্রীকে নিয়ে বিমানবন্দর থানাধীন কাশিপুরের ইছাকাঠিতে অবস্থান নেন। র‌্যাব জানায়, ব্যবসায়ী নিখোঁজের ঘটনায় তার নিকট আত্মীয় খালেক হাওলাদার কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুরো বিষয়টি উল্লেখ করে ব্যবসায়ী শাহীনের বোন মোসা. শিরিন আক্তার মুন্নি র‌্যাব বরাবর সাধারণ ডায়েরি সংবলিত একটি অভিযোগ করেন। র‌্যাব যখন অভিযোগটির তদন্ত করছিল, ঠিক তখনই এই ৩ খুনি একত্রিত হয়ে শাহীনের পরিবারের কাছে ফোন করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বরিশাল র‌্যাবের সহকারী পরিচালক (এডি) মো. রবিউল ইসলাম জানান, মোবাইল ফোনে গত ২রা ফেব্রুয়ারি মুক্তিপণ চাওয়ার বিষয়টি শাহীনের পরিবার তাদের অবহিত করে। এরপর র‌্যাবের টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে ফোন করা ব্যক্তির অবস্থান নিশ্চিত হয় এবং ওইদিনই অভিযান চালিয়ে কাশিপুর এলাকা থেকে ইউসুফকে গ্রেপ্তার করে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »