শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


স্বরূপকাঠিতে বিতর্কিত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন : নেতাকর্মীদের ক্ষোপ
প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০১৯, ৬:০০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্বরূপকাঠিতে বিতর্কিত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন : নেতাকর্মীদের ক্ষোপ

স্বরূপকাঠি প্রতিনিধি : পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলা ছাত্রলীগ থেকে বহিস্কৃত সাংগঠিক সম্পাদক অনুজিত শাহাকে নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এই নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনার ঝড় বইছে।

সম্প্রতি স্বরুপকাঠি উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি দত্ত জয় ও সাধারণ সম্পাদক ইমরান আহমেদ ইমু বিতর্কিত ছাত্রলীগ নেতা মদ নিয়ে বরিশালে আটক হওয়া বহিস্কৃত অনুজিত শাহার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন।

এর আগে উপজেলা ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৪ আগস্ট স্বরুপকাঠি উপজেলা ছাত্রলীগ থেকে সাংগঠিক সম্পাদক অনুজিত শাহাকে সাময়িক বহিস্কার ও কেন স্থায়ী বহিস্কার করা হবে না তা ৭ দিনের মধ্যে কারণ দর্শাণোর নির্দেশ দেয়া হয়েছিলো। কিন্তু তার পরিপেক্ষিতে পরবর্তিতে কার্যকর ভূমিকা না নেয়ায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।

এব্যাপরে উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি দত্ত জয় বলেন, আমরাতো কোন পদপদবি উল্লেখ করিনি। তবে পরে ভূল স্বিকার করেন এই নেতা। তিনি বলেন, তারা জেল থেকে বেরিয়ে এখনো কোন কারন দর্শায়নি।

সাধারণ সম্পাদক ইমরান আহমেদ ইমুকে ফোন দিলে তিনি বলেন, তারা এখনো কারণ দর্শায়নি আমরা কি করবো। আর জন্মদিনে পোষ্ট দিতেই পারি। পরে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যান।

একটি সূত্র বলছে, অনুজিত শাহা উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি দত্ত জয় ও সাধারণ সম্পাদক ইমরান আহমেদ ইমুর শেল্টারেই সকল অপকর্ম করে যাচ্ছে। এমনকি মাদক ক্রয় বিক্রিতেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করে আসছে উপজেলা ছাত্রলীগের দুই শীর্ষ নেতা।

উল্লেখ্য, গত শনিবার (২৪ আগস্ট ) ভোরে পিরোজপুরের স্বরুপকাঠি ছাত্রলীগের ছয় নেতাকর্মী মদসহ বরিশাল পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।তাদের মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন মাদবপাশা গ্রাম থেকে গ্রেপ্তার করে বমিানবন্দর থানা পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে স্বরুপকাঠি উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি প্রশন্ত দাস (২২), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনুজিৎ সাহা (২৩) এবং স্বরুপকাঠি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক উজ্জল সাহা (২৩)। বাকি তিনজন সুজন দাস (২০) দেবদাস (৩৩) এবং অরুন শীল (২০) ছাত্রলীগের কর্মী। তাদের সকলের বাড়ি স্বরুপকাঠি উপজেলা ও পৌরসভায় বিভিন্ন এলাকায়।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে পরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »