সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে: এসপি মাহবুব
প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২২, ৫:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে: এসপি মাহবুব

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ইতিমধ্যে বাংলাদেশ পার করেছে বিজয়ের ৫১ বছর। দেশটি স্বাধীন হবার পিছনে যে ব্যক্তিটির অবদান অপরিসীম, যিনি না থাকলে হয়তো বাংলাদেশ নামক ভূখণ্ডটির জন্মই হতো না তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দক্ষ নেতৃত্বের মাধ্যমে দেশকে উন্নত জাতি হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছেন বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবউদ্দিন আহমদ (বীর বিক্রম)।

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

যারা এখনও স্বাধীনতা বিরোধী তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সমৃদ্ধির অভিযাত্রায় সকলকে ঐক্যদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সাবেক এসপি মাহবুবউদ্দিন আহমদ (বীর বিক্রম)।

জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজামান, পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মোহাম্মাদ ইউনুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এর আগে সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রেঞ্জ পুলিশ, মেট্রোপলিটন পুলিশ সহ সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক দলের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »