বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


স্বামীকে মারধর করে স্ত্রীকে নিয়ে পালানো সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২২, ২:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্বামীকে মারধর করে স্ত্রীকে নিয়ে পালানো সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আমতলী (বরগুনা) প্রতিনিধি

কুয়াকাটা সমুদ্র সৈকতে হানিমুনে গিয়ে প্রবাসী স্বামীকে মারধর করে প্রেমিক সাইদুর রহমান নোমান নামে এক ছাত্রলীগ নেতার সঙ্গে নববধূর পালিয়ে যাওয়ার এক সপ্তাহ পর সোমবার বিকেলে তালতলী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু।

জানা গেছে, গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নববধূকে নিয়ে সমুদ্র সৈকত কুয়াকাটায় হানিমুনে যান প্রবাসী স্বামী মনিরুল ইসলাম (৩৫)। রাত ১১টার দিকে স্ত্রীকে নিয়ে বিচে ঘুরতে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার স্ত্রীর সাবেক প্রেমিক নোমানসহ তার সহযোগীরা প্রবাসী স্বামী মনিরুল ইসলামকে মারধর করে প্রেমিক সাইদুর রহমান নোমানের সঙ্গে চলে যায় ওই প্রবাসীর স্ত্রী।

নোমান তালতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকার আলাল হাওলাদারের ছেলে।

ওই ঘটনার পর গত এক সপ্তাহ ধরে নোমান ওই প্রবাসীর স্ত্রী প্রেমিকাকে নিয়ে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া গ্রামে শাহজাহান প্যাদার ছেলে হাসান প্যাদার (ছেলের ভগ্নিপতি) বাড়িতে আত্মগোপন করেন। সংবাদ পেয়ে সোমবার বিকেলে তালতলী থানা পুলিশ তাদেরকে ওই বাড়ি থেকে গ্রেপ্তার করে।

সাবেক প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া প্রবাসীর স্ত্রী বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া গ্রামের মো. হারুন অর রশিদের মেয়ে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে স্বামীকে মারধর শেষে সাবেক প্রেমিকের সঙ্গে পলাতক সেই আলোচিত প্রেমিক-প্রেমিকা তালতলীতে প্রেমিকের ভগ্নিপতির বাড়িতে আত্মগোপন করে। সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে মহিপুর থানায় পাঠানো হয়েছে। সাবেক প্রেমিক কর্তৃক প্রবাসী স্বামীকে মারধরের ঘটনায় মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »