সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্বামীর নির্যাতন সইতেনা পেরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশ: ১৯ অক্টোবর, ২০১৯, ৫:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্বামীর নির্যাতন সইতেনা পেরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

সজ্ঞিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর রাঙ্গাবালীর চরগঙ্গা গ্রামের গৃহবধূ লিলি বেগম স্বামীর নির্যতন সইতেনা পেরে বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। বাপের বাড়ির লোকজন বিষপানের কথা বলে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্্ের রাতে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক লিলিকে মৃত ঘোষণা করেন। পরে গলাচিপা থানা পুলিশ লাশ্ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গলাচিপা থানা পুলিশ ও লিলির ভাই মিজানুর জানান, গত দশ বছর আগে রাঙ্গাবালীর বড় বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামের সুলতান ফরাজির ছেলে ফিরোজ ফরাজীর সাথে প্রেমকরে একই এলাকার কাঞ্চন খার মেয়ে লিলি বিয়ে করেন। বিয়ের পর থেকেই লিলি আর ফিরোজের দাম্পত্য জীবনে প্রায়ই কলোহ লেগে থাকতো। যৌতুকের জন্য লিলিকে তার স্বামী ফিরোজ মারধর করতো। স্বামীর নির্যাতন সইতেনা পেরে গত দুই বছর আগে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লিলি তার স্বামী ফিরোজের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল। পরে স্থানীয়দের মধ্যস্ততায় আদালতের মাধ্যমে আবার লিলিকে ঘরে তুলে নেয়। কিন্তু এরপরেও নির্যাতন থেকে থাকেনি। গত শুক্রবার আবারো যৌতুকের জন্য লিলিকে অমানসিক নির্যাতন করে বলে লিলির ভাই মিজানুর জানান। তিনি আরো জানান, নির্যাতন সইতেনা পেরে আমার বোন আত্মহত্যা করেছে।

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনর্চাজ (ওসি) আখতার মোর্শেদ বলেন, ‘লিলির শুধু চিকিৎসা হয়েছে গলাচিপা। আর ঘটনাস্থল রাঙ্গবালী থানার। আমরা লাশের সুরাতহাল রির্পোট করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠিয়েছি। পোস্টমটেম রির্পোট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »