সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


স্বামীর বদলে নতুন প্রেমিককেই বেছে নিলেন শ্রাবন্তী!
প্রকাশ: ৩০ জুন, ২০২১, ১২:১১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্বামীর বদলে নতুন প্রেমিককেই বেছে নিলেন শ্রাবন্তী!

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় স্বামী রোশন সিংহকে ডিভোর্স না দিয়েই মজেছেন নতুন প্রেমে। এরই মধ্যে প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর বিষয়টি সামনে এনেছেন নায়িকা নিজেই।

এ বার মুখ খুললেন রোশন সিংহ। শনিবার (২৬ জুন) ভাঙা মন নিয়ে তিনিও হাজির তার ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখানে দুটো ছবি তিনি ভাগ করে নিয়েছেন। প্রথম প্রতীকী ছবিতে একটি পুরুষালি হাত নিজের হৃদপিণ্ড উপড়ে তুলে দিচ্ছে এক নারীর হাতে। সেই ছবিতে বড় হরফে লেখা, এই ছবির অর্থ গভীর।

দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, এক যুবক তার প্রেমিকার কাছে ফিরতে চাইছেন। কিন্তু প্রেমিকা মত্ত অন্য পুরুষের প্রেমে। ব্যর্থ প্রেমিক বাধ্য হয়েই যেন ফিরে যাচ্ছেন।

স্টোরি দুটো দেখার পরেই নেটিজেনদের দাবি, ছবিগুলোর মাধ্যমে সম্ভবত রোশন তার বর্তমান পরিস্থিতির কথা বলতে চেয়েছেন। শ্রাবন্তী তাকে ফিরিয়ে দিয়েছেন।

রোশন বরাবরই দাবি করেছেন, তিনি শ্রাবন্তীকে হৃদয় উজাড় করে ভালোবেসেছেন। বদলে শ্রাবন্তী একটা সময় পর সরে গেছেন তার থেকে।

ভারতের ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে বর্তমানে শ্রাবন্তীর বেশ যোগাযোগ। সিনেপাড়ার গুঞ্জন, রোশান একদিকে স্ত্রীকে ফেরাতে আদালতের দারস্থ হচ্ছেন, আর অন্যদিকে শ্রাবন্তী আরেকজনের সঙ্গে চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন!

এতটুকুতেই সীমাবদ্ধ থাকেননি শ্রাবন্তী। ভালোবেসে অভিরূপের আঙুলে তিনি পরিয়ে দিয়েছেন হীরের আংটি! সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

তবে শুধু আংটি উপহার দেওয়াই নয়, ঘটা করে প্রেমিকের জন্মদিনও পালন করেছেন শ্রাবন্তী।

তাও আবার নিজের বাড়িতে। প্রেমিককে বাড়িতে ডেকে এনে পরিবার নিয়ে জমিয়ে জন্মদিন উদযাপন করেছিলেন নায়িকা। জন্মদিন পালনের সেই ছবি প্রকাশও করেছে ভারতের বিভিন্ন মিডিয়া।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »