শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সড়ক দুর্ঘটনায় তরুণ ফটোগ্রাফার মাহাবুব শুভ নিহত
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২২, ৬:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় তরুণ ফটোগ্রাফার মাহাবুব শুভ নিহত

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সন্তান তরুণ ফটোগ্রাফার মাহাবুব শুভ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সড়কপথে রাজধানী ঢাকা থেকে বরিশালে ফেরার প্রাক্কালে মঙ্গলবার গভীর রাতে তাকে বহনকারী শ্যামলী পরিবহনে বাসকে বেপরোয়া গতির একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। মাদারীপুরের শিবচর থানার আওতাধীন আড়িয়াল খা ব্রিজের অদূরের এই দুর্ঘটনায় শুভ ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং বাসের আরও তিন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে সংশ্লিষ্ট শিবচর হাইওয়ে থানা পুলিশ।

হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের নাম-পরিচয় না জানা গেলেও নিহত শুভ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা ও সরকারি বাকেরগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুস সোবহানের একমাত্র পুত্র। এবং পচিশোর্ধ্ব এই যুবক ফটোগ্রাফার হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন। বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন এই তথ্য নিশ্চিত করেন।

শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন মুঠোফোনে জানান, শ্যামলী পরিবহনের একটি বাস রাজধানী ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিলো। একপর্যায়ে আড়িয়াল খা ব্রিজ পার হয়ে কিছুটা দূর অতিক্রম করলে পেছন থেকে ছুটে আসা বেপরোয়া গতির একটি ট্রাক বাসটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শুভ নামের ওই যুবকের ঘটনাস্থলে মৃত্যুসহ আরও তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাসহ বরিশালের ওই যুবকের লাশ মর্গে প্রেরণ করা হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ওসি আরও জানান, রাতেই বরিশালে নিহত যুবকের পরিবারকে খবর দিলে স্বজনেরা লাশ নিতে ছুটে আসেন। বুধবার লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে সর্বদা হাস্যোজ্জল তরুণ ফটোগ্রাফারের মৃত্যুতে বাকেরগঞ্জ উপজেলায় এক শোকের আবহ বিরাজ করছে। বিশেষ করে শুভ’র সাথে জড়িয়ে থাকা স্মৃতি স্মরণ করা এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরে সামাজিক-রাজনৈতিক এবং সুশীলসমাজের প্রতিনিধিরা এই বিয়োগান্তের ঘটনায় শোকপ্রকাশ করছেন।

সুদর্শন বিনয়ী স্বভাব আর ক্রিয়েটিভ মেধার প্রতিচ্ছবি ফুটে উঠতো তার ফটো যন্রের প্রতি ক্লিকে ক্লিকে।

ব্রাইডাল মেমোরির স্বত্বাধিকারী ফটোগ্রাফার মাহবুব শুভ মানুষের ছবি তুলতে তুলতে আজ নিজেই আজীবনের মত ছবি হয়ে গেল।

তার মৃত্যুতে শোকের নিরবতা নেমে এসেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »