মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


হত্যা মামলার আসামী কর্তৃক শিশু ধর্ষনের অভিযোগ
প্রকাশ: ৪ জুন, ২০২০, ৮:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

হত্যা মামলার আসামী কর্তৃক শিশু ধর্ষনের অভিযোগ

উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরে হত্যা মামলার আসামী কর্তৃক শিশু ধর্ষনের অভিযোগ। এলাকায় তোলপার সৃষ্টি হয়েছে। ঘটনা ধামাচাপা দিতে বিভিন্ন মহলে প্রভাবশালীদের দৌড়ঝাপ শুরু।ছাত্রী ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার জল্লা গ্রামের লম্পট আয়নাল হক হাওলাদার ওরফে ভদ্দর(৬০) একই বাড়ীর নাসির উদ্দিন হাওলাদারের মেয়ে ৬ষ্ঠ শ্রেনিতে পড়ুয়া শিশু ছাত্রীকে গত শনিবার দুপুর ১টায় নিজ বসতঘরে ডেকে নিয়ে বিভিন্ন প্রলভন দেখিয়ে জোড় পূর্বক ধর্ষন করেছে। এরপর শিশুটি পড়নের কাপড় চোপর ছিড়া অবস্থায় কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে বিষয়টি জানিয়ে দেয়। তবে ঘটনার সময় তার স্ত্রী ঢাকায় ছিল। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে সরেজমিনে সাংবাদিকরা ছুটে গেলে ছাত্রী ও তার বাবা-মা ঘটনার সত্যতা স্বীকার করে। এ ঘটনার পর থেকে লম্পট আয়নাল হক রাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। ছাত্রীর বাবা নাসির উদ্দিন বলেন ওই লম্পট একের পর এক একাধিক ছাত্রীর ইজ্জত নষ্ট করেছে। তবে আমরা অসহায় বিষয়টি এলাকায় আরো ছড়িয়ে পড়লে ভবিষ্যতে আমার মেয়েকে আর বিবাহ দিতে পারবোনা। তাই লোকলজ্জায় থানায় মামলা করার সাহস পাচ্ছিনা। ছাত্রীর মাতা সেলিনা বেগম জানান আয়নাল হক ক্ষমতাশীল তার বিরুদ্ধে মামলা দিলে আমরা এলাকায় টিকে থাকতে পারবনা। তাই আমরা উভয় পক্ষ এলাকায় শালিশি বৈঠকের মাধ্যমে মিমাংশা হয়ে যাবার চেষ্টায় আছি। তবে স্থানীয়দের দাবী প্রভাবশালী ধর্ষকের পরিবারের চাপের মুখে অসহায় ছাত্রীর পরিবার মামলা করতে সাহস পাচ্ছেনা। আরো জানা যায় আয়নাল হক আলোচিত জল্লা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু হত্যা মামলার আসামী ও শিশু ধর্ষনের চেষ্টায় মামলায় দীর্ঘদিন যাবৎ জেল হাজতবাস করেছিল, সে মামলা চলমান রয়েছে। আয়নাল হক এলাকায় নারীলোভী নামে সুপরিচিত।ওই লম্পটকে দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »