শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


হাতিয়ায় ট্রলার ডুবি, নিখোঁজ ১৩ জেলে
প্রকাশ: ৯ আগস্ট, ২০২২, ৯:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

হাতিয়ায় ট্রলার ডুবি, নিখোঁজ ১৩ জেলে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ১৩ জেলে নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ জেলেদের বাড়ী নোয়াখালীর হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

মঙ্গলবার বিকেলে জীবিত উদ্ধার হওয়া জেলেরা এই তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার কবলে পড়া ট্রলারের মালিক হাতিয়ার জাহাজমারা আমতলি গ্রামের বাসিন্ধা লুৎফুল্লাহিল মজিব নিশান জানান, মঙ্গলবার দুপুরে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে পটুয়াখালীর জেলার দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবে যায়। পরে পাশে থাকা একটি ট্রলার চার জেলেকে উদ্ধার করে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর নিয়ে আসে। উদ্ধার হওয়া জেলেরা মঙ্গলবার বিকেলে মোবাইলে এই সংবাদ জানান।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় ট্রলার ও নিখোঁজ জেলেদের উদ্ধারে চেষ্টা করা যাচ্ছে না বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, এমভি নিশান নামে ট্রলারটি জাহাজমারা আমতলী ঘাট থেকে গত এক সপ্তাহ আগে ১৭ মাঝি মাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে যায়। ট্রলারে থাকা সব মাঝি মাল্লার বাড়ি হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

নিখোঁজ জেলেদের মধ্যে একজন মো. সোহেল (২২) উপজেলার জাহাজমারা আমতলী গ্রামের এনায়েত মাঝির ছেলে। তার ভাই মোটরসাইকেল চালক মো. রাসেল জানান, জীবিত উদ্ধার হওয়া চার জনের মধ্যে একজন ট্রলারের মাঝি মো. শামীম (৪৫)। তার সঙ্গে মোবাইলে যোগাযোগ হয়েছে। শামীম তাকে জানান, ট্রলারটি ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। এতে তিনিসহ চারজনকে অন্য একটি ট্রলার উদ্ধার করে। তবে অন্যদের সবাই কেবিনের মধ্যে থাকায় বেঁচে থাকার সম্ভাবনা নেই। সাগর উত্তাল থাকায় সেখানে কোনো ট্রলার যাওয়া সম্ভব হচ্ছে না।

হাতিয়ার জাহাজমারা ইউপি চেয়ারম্যান মাসুম বিল্লাহ জানান, দুর্ঘটনার কবলে পড়া ট্রলারটি জাহাজমারা আমতলী ঘাটের। নিখোঁজ ১৩ জেলের মধ্যে ৫ জনের বাড়ি জাহাজমারা আমতলী গ্রামে। অন্য ৮ জনের বাড়ি একই উপজেলার হরনী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে। সবার বাড়িতে শোকের মাতাম চলছে।

এ বিষয়ে হাতিয়ার জাহাজমারা ফাঁড়ি থানার ইনচার্জ এস আই মাসুদ জানান, সাগরে ট্রলার ডুবে জেলে নিখোঁজ হওয়ার ঘটনাটি শুনেছি। ঘটনাটি পটুয়াখালী জেলার পাশে কোনো এক জায়গায় হবে। তবে এখন পর্যন্ত লিখিতভাবে কেউ কিছুই জানাননি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »