
অনলাইন ডেস্ক
এই সময়ের চিত্রনায়িকা পূজা চেরি। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত প্রায় সবগুলো সিনেমা সুপারহিট। কাজ নিয়েই সবসময় ব্যস্ত থাকেন তিনি। তবে ব্যস্ততা থেকেই অবসরে সময় কাটান সোশ্যালে।
ফেসবুকে সক্রিয় হওয়ায় মাঝে মাঝে সেখানে ব্যক্তিগত মতমত তুলে ধরেন এই অভিনেত্রী। সেই প্রেক্ষিতে এবার নিজের একটি ছবি পোস্ট করলেন তিনি। ছবিতে হিজাব পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে।
সোমবার (১৯ ডিসেম্বর) ভেরিফাইড পেজে নিজের হিজাব পরিহিত ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘ভদ্রতা মানবতার ফুল।’
‘দহন’ সিনেমার এই নায়িকাকে এর আগে কখনো হিজাবে দেখা যায়নি। ছবিটি পোস্ট করতেই মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। মাত্র কয়েক ঘণ্টায় ২৩ হাজারেরও বেশি রিঅ্যাকশন পড়েছে। এছাড়া মন্তব্য পড়েছে প্রায় আড়াই হাজার।
পূজা শিশুশিল্পী হিসেবে কর্মজীবন শুরু করলেও ‘নূর জাহান’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘পোড়ামন-২’ ও ‘দহন’ সিনেমায় অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেন এই অভিনেত্রী।