সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হিজাব বিতর্ক: কর্ণাটকে ৫৮ ছাত্রী সাময়িক বরখাস্ত
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১১:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

হিজাব বিতর্ক: কর্ণাটকে ৫৮ ছাত্রী সাময়িক বরখাস্ত

 ডেস্ক

হিজাব পরে উপস্থিত হলে ভারতের কর্ণাটকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেয়া হয়নি কমপক্ষে ৫৮ জন ছত্রীকে। তাদেরকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। ফলে ওইসব ছাত্রী শনিবার প্রি-ইউনিভার্সিটি কলেজ প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ছাত্রীরা হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হন। ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জিনিউজ।

এর আগে কর্ণাটক হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বা গেরুয়া স্কার্ফ পরে ক্লাসরুমে শিক্ষার্থীদের উপস্থিতির বিরুদ্ধে একটি অন্তর্বর্তী আদেশ দেয়। বলা হয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা ধর্মীয় পোশাক পরে উপস্থিত হতে পারবেন না। এই নির্দেশ থাকা সত্ত্বেও শুক্রবার স্কুল ও কলেজের ছাত্রীরা মাথায় স্কার্ফ পরে উপস্থিত হন।

শিরালাকোপ্পায় ৫৮ জন ছাত্রীকে হিজাব বা স্কার্ফ খুলতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তারা এতে সম্মত না হওয়ায় তাদেরকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বলে দেয়া হয়েছে, তারা যেন কলেজে উপস্থিত না হন। শনিবার ওইসব ছাত্রী কলেজে উপস্থিত হয়ে স্লোগান দিতে থাকেন এবং হিজাব পরার দাবি জানান। কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি।

ছাত্রীরা অভিযোগ করেছেন, আমরা কলেজে উপস্থিত হই। কিন্তু অধ্যক্ষ আমাদেরকে বলেন- আমাদের সবাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমাদের কারো কলেজে আসা উচিত নয়। এমনকি পুলিশও কলেজে যেতে বারণ করেছে। কিন্তু আমরা কলেজে গিয়েছি। শনিবার আমাদের সঙ্গে কেউই কথা বলেননি।

ডাভাঙ্গেরে জেলার হরিহরে এসজেভিপি কলেজে ছাত্রীরা হিজাব পরে উপস্থিত হলে তাদেরকে প্রবেশ করতে দেয়া হয়নি। তারা স্কার্ফ ছাড়া কলেজের ভিতরে প্রবেশে অস্বীকৃতি জানান। তাদের দাবি, শিক্ষার মতোই স্কার্ফ তাদের কাছে গুরুত্বপূর্ণ একটি অধিকার। এই অধিকার তারা ত্যাগ করতে পারেন না।

বেলাগাভি জেলার বিজয় প্যারামেডিকেল কলেজে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন ছাত্রীরা। তারা বলেছেন, হিজাব ইস্যুতে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে তাদের প্রতিষ্ঠানে। একজন ছাত্রী বলেছেন, মাথায় স্কার্ফ ছাড়া আমরা ক্লাসে বসবো না। কলেজের এটা বোঝা উচিত যে, এতে আমাদের শিক্ষা কতটা ক্ষতিগ্রস্ত হয়। আমাদের কথা শুনছেন না অধ্যক্ষ।

বল্লরিতে সারালা দেবী কলেজে একদল ছাত্রীকে প্রবেশ করতে দেয়া হয়নি। সেখানে বিক্ষোভ হয়েছে। সরকার নির্দেশ দিয়েছে কেউ সেখানে ওই পোশাক পরতে পারবেন না। এতে শান্তি, সম্প্রীতি, আইন-শৃংখলা বিঘিœত হতে পারে। কোপ্পাল জেলার গঙ্গাবতী সরকারি কলেজে একই অবস্থার সৃষ্টি হয়। সেখানেও ছাত্রীদেরকে ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি। রামনগর জেলার কুদুর গ্রামে কিছু ছাত্রীকে ক্লাসরুমে প্রবেশ করতে না দেয়ায় তারা ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »