সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


হিমার্সের আঘাতে লণ্ডভণ্ড খেরসন, সরানো হচ্ছে সাধারণ মানুষদের
প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২২, ১২:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

হিমার্সের আঘাতে লণ্ডভণ্ড খেরসন, সরানো হচ্ছে সাধারণ মানুষদের

অনলাইন ডেস্ক

রাশিয়ার কাছে হারানো গুরুত্বপূর্ণ খেরসন পুনরুদ্ধারে লড়াই চালাচ্ছে ইউক্রেনের সেনারা। ফলে পরিস্থিতি দিনকে দিন অত্যন্ত ভয়াবহ হয়ে উঠছে। ইউক্রেনে নিযুক্ত রুশ বাহিনীর কমান্ডার জেনারেল সের্গেই সরুভিকিন বলেছেন, খেরসনের পরিস্থিতি গুরুতর এবং সেখানকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিতে হবে।

বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে রুশ কমান্ডার এ দাবি করেন। খবব বিবিসির।

তিনি বলেন, ইউক্রেনের সেনারা হিমার্স ক্ষেপনাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে খেরসন শহরের অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানছে। সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে নিশ্চিত করবে রাশিয়ার সেনাবাহিনী।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর প্রথম দিকে খেরসনের নিয়ন্ত্রণ হারায় কিয়েভ। তবে সপ্তাহখানেক ধরে পাল্টা হামলা চালিয়ে খেরসনের বেশ কয়েকটি এলাকা পুনরুদ্ধার করেছে। লড়াই অব্যাহত রেখেছে।

এমন সংকটে রুশ জেনারেল আরও বলেন, সার্বিকভাবে এ অঞ্চলের সামরিক অভিযানকে জটিল এবং উত্তেজনাপূর্ণ হিসেবে বলা যেতে পারে।

খেরসন রাশিয়ার দখলকৃত ইউক্রেনের একমাত্র আঞ্চলিক রাজধানী। দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়ার পাশাপাশি খেরসন অঞ্চলকেও সম্প্রতি রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তির ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এ ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।

জেনারেল সুরোভিকিন বলেন, ইউক্রেনের রকেট হামলা খেরসনের আন্তোনিভস্কি ব্রিজ এবং কাখোভকা জলবিদ্যুৎ বাঁধ ক্ষতিগ্রস্ত করেছে। ফলে শহরের মূলে কেন্দ্রে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে খাদ্য সরবরাহসহ প্রয়োজনীয় জিনিসগুলো পৌঁছে দেওয়া যাচ্ছে না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »