রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


হেনস্তার শিকার অভিনেত্রী অভিনেত্রী নিধি আগারওয়াল
প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ১:৩২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

হেনস্তার শিকার অভিনেত্রী অভিনেত্রী নিধি আগারওয়াল

বিডি ২৪ নিউজ অনলাইন: সম্প্রতি হায়দরাবাদের লুলু মলে আয়োজিত হয়েছিল দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত নতুন ছবি ‘রাজা সাব’-এর গান ‘সাহানা সাহানা’-এর লঞ্চিং অনুষ্ঠান।
আনন্দঘন সেই মুহূর্ত নিমেষেই ভয়ংকর রূপ নেয়, যখন ভক্তদের হাতেই প্রকাশ্যে শারীরিক হেনস্তার শিকার হন ছবির অন্যতম প্রধান অভিনেত্রী নিধি আগারওয়াল। পর্যাপ্ত নিরাপত্তার অভাব ও ভিড়ের অসভ্য আচরণে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তিনি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান শেষ করে বের হওয়ার সময় ভক্তরা নিধিকে ঘিরে ধরেন। সেলফি তোলা ও কাছে পৌঁছানোর চেষ্টায় একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

দেহরক্ষীরা কোনোমতে তাকে গাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ভিড়ের ধাক্কাধাক্কিতে অভিনেত্রীকে চরম অস্বস্তিকর ও বিরক্ত দেখায়।

ভিডিওতে আরও দেখা যায়, নিজের ওড়না শক্ত করে ধরে রাখতে ও পোশাক ঠিক করতে বাধ্য হচ্ছেন নিধি। গাড়িতে ওঠার পর তার মুখে স্পষ্ট ভীতির ছাপ ফুটে ওঠে; কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় অভিনেত্রীকে।

অনুষ্ঠানে বিপুল জনসমাগম সামলাতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় আয়োজকদের বিরুদ্ধেও আঙুল তুলেছেন অনেকে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের আচরণের বিরুদ্ধে শুরু হয় তীব্র সমালোচনা।

নেটিজেনদের একাংশ মন্তব্য করেন, ‘এটি অত্যন্ত জঘন্য আচরণ! কেন তাকে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়নি?’আরেকজন লেখেন, ‘পোশাকের বড়সড় বিপর্যয় ঘটতে পারত। নিরাপত্তা নিশ্চিত না করে কেন এত বড় আয়োজন করা হয়?’এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছে বলে জানা গেছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »