শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন নীরব
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১:২১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন নীরব

বাবার শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছেন গাজীপুরের এক চিকিৎসক।

বুধবার বিকালে কয়েকজন স্বজনকে নিয়ে বিসিএল এভিয়েশনের একটি হেলিকপ্টারে উড়ে শহরের শহীদ বরকত স্টেডিয়ামে গিয়ে অবতরণ করেন ডা. ইফতেখার আহমেদ নীরব।

এসময় এলাকার উৎসুক জনতা বর ডা. ইফতেখার আহমেদ নীরবকে এবং হেলিকপ্টার দেখতে স্টেডিয়ামে ভিড় জমান।পুলিশ এ সময় সেখানে গিয়ে নিরাপত্তা প্রদান করে।

গাজীপুর মহানগরীর গাছা থানার উত্তর খাইলকৈর (বটতলা) এলাকার আজিজুর রহমানের ছেলে ডা. ইফতেখার আহমেদ। তিনি কিশোরগঞ্জের বাজিতপুরে জহিরুল ইসলাম মেডিকেলের চিকিৎসক। কনে মীম আক্তারও পেশায় একজন চিকিৎসক। তিনি গাজীপুর শহরের হাজীবাগ এলাকার বাসিন্দা এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন।

বরের চাচা মো. শাহজাহান জানান, ২০২০ সালে মারা যান বর ডা. ইফতেখার আহমেদের বাবা।মৃত্যুর আগে তার ইচ্ছা ছিল হেলিকপ্টারে চড়ে ছেলেকে বিয়ে করাবেন।

ইফতেখারের সঙ্গে গাজীপুর শহরের হাজীবাগ এলাকার মীম আক্তারের বিয়ে ঠিক হয়। বর কনে দু’জনই পেশায় চিকিৎসক। বুধবার ছিল তাদের বিয়ের অনুষ্ঠান।

বাবার শেষ ইচ্ছা পুরণ করতে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য বিসিএল এভিয়েশনের একটি হেলিকপ্টার ১ লাখ ৩০ হাজার টাকায় ভাড়া করেন ডা. ইফতেখার আহমেদ।

তিনি কয়েকজন স্বজনকে নিয়ে বাড়ির পাশের গাছা থানার খাইলকৈর বটতলা থেকে হেলিকপ্টারে চড়ে ৭/৮ কিলোমিটার দূরের গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে গিয়ে অবতরণ করেন। এসময় কনে পক্ষের লোকজন তাদেরকে অভ্যর্থনা জানান।

জিএমপি’র সদর থানার এসআই মোশারফ হোসেন জানান, স্টেডিয়ামে হেলিকপ্টার অবতরণের পর বর ও তার স্বজনেরা ব্যক্তিগত গাড়িতে চড়ে কনের বাড়িতে যান। পরে বিকেল সাড়ে ৫টায় নব দম্পতিকে নিয়ে হেলিকপ্টারটি ওই স্টেডিয়াম থেকে পুনরায় বরের বাসার উদ্দেশ্যে চলে যায়।

বিসিএল এভিয়েশনের হেলিকপ্টারের পাইলট ক্যাপ্টেন তাজ উদ্দিন জানান, ভাড়ার বিষয়টি আমার জানা নাই। তবে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত হেলিকপ্টারটি ভাড়া নেয়া হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »