শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


১০ টাকা কেজির চালের তালিকায় পুলিশ কর্মকর্তার ছবি!
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২২, ১২:২০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

১০ টাকা কেজির চালের তালিকায় পুলিশ কর্মকর্তার ছবি!

 দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা বরকত উজ্জামানের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির নিবন্ধনে অনিয়মের অভিযোগ উঠেছে। নাম ঠিক রেখে পুলিশ কর্তার ছবি, তালিকা থেকে নাম বাদ দেওয়া ও অন্তর্ভুক্ত, টাকা আদায়সহ নানা অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে।এ ঘটনায় স্থানীয় ইউএনও ও জেলা প্রশাসক বরাবরে ওই ইউপির চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টুসহ পৃথক ৭ জনের বেশি ব্যক্তি আলাদা আলাদা লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত উদ্যোক্তা।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নে ২০১৬ সালের দিকে ১ হাজার ৮২৩ জনকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আনা হয়। সম্প্রতি ওই ইউনিয়নের সুফলভোগী ভোক্তা নিবন্ধনের উদ্যোগ নেওয়া হলে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো. বরকত উজ্জামান দায়িত্বে অসংগতি করে নতুন নতুন নাম অন্তর্ভুক্ত, তালিকা থেকে নাম বাদ দেওয়া ও ইচ্ছামতো নিবন্ধনে ছবি ব্যবহার করেন। তিনি হানিফ মিয়া নামে এক ভোক্তার নামের পাশে দশমিনা থানার এএসআই মো. মাহবুবের ছবি দিয়ে নিবন্ধন করেন। এছাড়াও ভুয়া নাম-ঠিকানা, ছবি ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করে ডিলারদের সহযোগিতায় চাল আত্মসাৎ করেছেন বলে লিখিত অভিযোগে বলা হয়। যাদের নামে চাল উত্তোলন করা হচ্ছে তারা জানেন না বলে অভিযোগে বলা হয়।

দশমিনা থানার এএসআই মো. মাহবুব বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির নামে আমার ছবি ব্যবহার করা হয়েছে এমন বিষয় আমার জানা নেই।

অভিযোগের বিষয় মো. বরকত উজ্জামান বলেন, চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু আমাকে পছন্দ করেন না, তাই আমাকে বাদ দিতে চায়। তিনি উদ্যোক্তা হিসেবে নেওয়ার জন্য তার নিজস্ব লোকও ঠিক করে রেখেছেন। আমাকে বাদ দিয়ে তাকে নেবেন। তাছাড়া আমি সাবেক ইউপি চেয়ারম্যান মহিবুলের আত্মীয়। বাদ দেওয়ার এটাও একটা কারণ।

তার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, প্রাথমিকভাবে কিছু অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদনে সত্যতা পাওয়া গেলে বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনা হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »