সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


১০ হাজার ফুট উঁচুতে হঠাৎ খুলে গেলো বিমানের পেছনের দরজা
প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৩, ২:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

১০ হাজার ফুট উঁচুতে হঠাৎ খুলে গেলো বিমানের পেছনের দরজা

একটি রাশিয়ান চার্টার ফ্লাইটে থাকা যাত্রীরা সাক্ষাৎ মৃত্যুকে অনুভব করলেন। তাঁরা যে বিমানে যাত্রা করছিলেন মাঝ আকাশে সেই বিমানের পিছনের একটি দরজা হঠাৎ খুলে যায়। বাইরে ছিটকে পড়ে যাত্রীদের লাগেজ। নিউইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, ঘটনাটি IrAero-এর অন্তর্গত একটি An-26 টুইন প্রপ প্লেনে ঘটেছে। সাইবেরিয়ার প্রত্যন্ত শহর মাগান থেকে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে মাগাদান যাওয়ার পথে মাইনাস ৪১ ডিগ্রি ঠান্ডায় উড়োজাহাজটি উড়েছিলো। বিমানটিতে ছয়জন ক্রু সদস্য সহ প্রায় ২৫ জন যাত্রী ছিলো। বিমানেরই একজন যাত্রীর শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে যে বিমানের পিছনের দরজাটি খোলা। আর সেই দেখে যাত্রীরা ভয়ে কাঁটা হয়ে রয়েছেন। এমনকি বাইরে থেকে হাওয়া ঢুকে বিমানের ভেতরে থাকা পর্দাগুলি উড়তেও দেখা গেছে। সৌভাগ্যবশত, উড়োজাহাজে থাকা যাত্রীদের কেউই আহত হননি, এবং সকলেই বাইরের হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রা থেকে সুরক্ষিত ছিলেন।
বিজ্ঞাপন
নিউজিল্যান্ড হেরল্ড-এর প্রতিবেদন অনুযায়ী, দরজা খুলে যাওয়ার বিষয়টি বিমানকর্মীদের চোখে পড়তেই তাঁরা বিমানটিকে মাগান শহরে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন এবং দ্রুত বিমানটিকে ওই অবস্থাতেই মাগান শহরে নিরাপদে নামান পাইলট। ক্যারিয়ার IrAero জানিয়েছে যে চার্টার ফ্লাইটের আংশিক দরজা খোলার ঘটনাটি ২৮০০-২৯০০ মিটার উচ্চতায় ঘটেছে। এনজেড হেরাল্ডের মতে, বিমানটি ৪৩ বছরের পুরোনো। Antonov 26, RA-26174 বিমানটি ১৯৭৯ সাল থেকে আকাশে উড়ছে। ভয়ঙ্কর ভিডিওটি বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে। ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কোও ভিডিওটি শেয়ার করেছেন এবং রাশিয়ার বিমানে চড়ার অভিজ্ঞতাকে রাশিয়ান রুলেট খেলার সাথে তুলনা করেছেন। রাশিয়ান কর্মকর্তারা বলেছেন যে তারা এই অনভিপ্রেত ঘটনার কারণ অনুসন্ধান করছেন।

সূত্র : এনডিটিভি




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »