১৪ বছর ধরে বাবার বাসভবন যেতে পারেননি খোকন সেরনিয়াবাত
প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৩, ১:২৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

১৪ বছর ধরে বাবার বাসভবন যেতে পারেননি খোকন সেরনিয়াবাত

সালেহ টিটু:

 

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত হওয়ার পর বুধবার (১৯ এপ্রিল) বরিশাল-১ আসনের এমপি আবুল হাসানাত আবদুল্লাহর সঙ্গে তার দুই বোন এবং ছোট ভাই আবুল খায়ের আবদুল্লাহর একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিতে তাদের হাসিখুশি দেখা যায়। যেটিকে কেন্দ্র করে তাদের সম্পর্ক জোড়া লাগছে বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। কারণ গত কয়েক বছর তাদের মধ্যে কোনও যোগাযোগ ছিল না।

আবুল হাসানাত আবদুল্লাহর সঙ্গে তার দুই বোন এবং ছোট ভাই আবুল খায়ের আবদুল্লাহ…..

এবার বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন আমেনা বেগমের ছোট ছেলে এবং আবুল হাসানাত আবদুল্লাহর ছোট ভাই ও বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহর চাচা।

আবুল হাসানাত আবদুল্লাহর ব্যক্তিগত সহকারী খায়রুল বাশার বলেন, ‘বুধবার বেলা ১১টার দিকে আবুল খায়ের আবদুল্লাহ তার দুই বোন হাবিবা আলম ও হামিদুন্নেছা বিউটিকে নিয়ে হাসানাত আবদুল্লাহর ঢাকার বাসায় আসেন। বাসায় এসে বড় ভাই হাসানাত আবদুল্লাহকে সালাম করে দোয়া নেন আবুল খায়ের আবদুল্লাহ। এ সময় চার ভাইবোন একসঙ্গে বসে ছবি তুলেছেন। তাদের সঙ্গে ছিলেন সাদিক আবদুল্লাহও। প্রায় এক ঘণ্টা হাসানাত আবদুল্লাহর বাসায় অবস্থান করেন এবং বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেন তারা। পরে নিজ বাসায় ফিরে যান।’

বরিশাল-২আবুল হাসানাত আবদুল্লাহর সঙ্গে তার দুই বোন এবং ভাগনে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ

খায়রুল বাশার আরও বলেন, ‘আবুল খায়ের আবদুল্লাহ ও তার দুই বোন বাসায় আসার কিছুক্ষণের মধ্যে সেখানে আসেন ভাগনে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।’

সেখানে উপস্থিত ওই পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তারা বাসায় আসার পর বেশি কোনও কথা বলেননি হাসানাত আবদুল্লাহ। তবে আবুল খায়ের আবদুল্লাহ যে কথাগুলো বলেছেন, তিনি তার উত্তর দিয়েছেন মাত্র। ওই সময় দুই বোনকে হাসিখুশি দেখালেও ভাবগম্ভীর ছিলেন হাসানাত আবদুল্লাহ ও আবুল খায়ের আবদুল্লাহ। আমার কাছে মনে হয়েছে এটি বলেকয়ে ডেকে আনা।’

এ ব্যাপারে জানতে চাইলে মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ লেন, ‘দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ায় বড় ভাই হাসানাত আবদুল্লাহর দোয়া নিতে দেখা করতে গিয়েছি।’ তবে কত বছর পর তাদের এই দেখা হয়েছে, সে বিষয়ে কোনও কথা বলতে রাজি হননি আবুল খায়ের আবদুল্লাহ।

যদিও মনোনয়ন পাওয়ার আগে আবুল খায়ের আবদুল্লাহ সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘১৪ বছর ধরে তিনি নগরীর কালিবাড়ি রোডে বাবা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের বাসভবন যেতে পারেননি। এমনকি আগৈলঝাড়া উপজেলার সেরালে পৈতৃক ভিটায়ও তাকে যেতে দেওয়া হয়নি। বর্তমানে নগরীর কালুশাহ সড়কের ভাড়া বাসায় থাকেন তিনি। সেখান থেকেই পরিচালিত হবে তার নির্বাচনি কার্যক্রম।’

এদিকে, মঙ্গলবার ঢাকা থেকে ফেসবুক লাইভে যুক্ত হয়ে মেয়র সাদিক আবদুল্লাহ নগরীর আব্দুর রব সেরনিয়াবাতের বাসভবনে অবস্থানরত নেতাকর্মী ও অনুসারীদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘চাচাকে মেয়র পদে মনোনয়ন দেওয়ায় বাবা ও আমি বিষয়টি মেনে নিয়েছি। আমাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। তৃতীয়পক্ষ যাতে কোনও ধরনের সুযোগ নিতে না পারে, সে বিষয়ে তোমাদের (অনুসারীদের) সজাগ থাকতে হবে।’

আবুল খায়ের আবদুল্লাহর ব্যক্তিগত সহকারী রুবেল বলেন, ‘বরিশালে আবুল খায়ের আবদুল্লাহর আগমন উপলক্ষে বিশাল শোডাউন হবে। বৃহস্পতিবার ঢাকা থেকে সড়কপথে বরিশালে আসবেন মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ। এদিন বেলা ১১টায় গড়িয়ারপাড় থেকে নগরীতে প্রবেশ করবেন তিনি।’

রুবেল ‍আরও বলেন, ‘কাশিপুর বাজার, নথুল্লাবাদ বাস টার্মিনাল, বৈদ্যপাড়া, বিএম কলেজের প্রথম গেট, নতুন বাজার, ল কলেজের সামনে, জেলখানার মোড়, অশ্বিনী কুমার হল, গির্জা মহল্লার মোড় হয়ে আওয়ামী লীগ কার্যালয়ে যাবেন আবুল খায়ের আবদুল্লাহ। এ সময় তার সঙ্গে থাকবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »