● ●


১৫টি ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার দেবে এক্স, কারা পাবেন
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

১৫টি ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার দেবে এক্স, কারা পাবেন

ভিডিও নির্মাতাদের জন্য সুখবর। ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’ নামের নতুন কর্মসূচি চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন খুদে ব্লগ লেখার সাইট এক্স (সাবেক টুইটার)। এই কর্মসূচির আওতায় ৩০ দিনে ১৫টি মৌলিক ভিডিও পোস্ট করেই ৩ হাজার ডলার বা প্রায় ৩ লাখ ৬৯ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা ধরে) পাওয়া যাবে। তবে চাইলেই যে কেউ এই অর্থ পাবেন না। আপাতত নির্বাচিত ভিডিও নির্মাতাদের জন্য পরীক্ষামূলকভাবে কর্মসূচিটি চালু করা হয়েছে বলে জানিয়েছে এক্স।

.

এক্সের তথ্যমতে, এক্সে মানসম্পন্ন ভিডিও প্রকাশে নির্মাতাদের উৎসাহিত করতেই নতুন এ কর্মসূচি চালু করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের মনিটাইজেশন কর্মসূচিতে ভিডিওর দর্শকসংখ্যা বিবেচনা করে আয়ের পরিমাণ নির্ধারিত হয়। তবে ভিডিও কিকস্টার্ট বোনাস কর্মসূচিতে নির্ধারিত শর্ত পূরণ করলেই নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়া যাবে। অর্থাৎ অর্থ পেতে ভিডিওতে নির্দিষ্টসংখ্যক ভিউ বা লাইক পেতে হবে না।

.

আগ্রহী ভিডিও নির্মাতাদের ভিন্ন ভিন্ন দিনে কমপক্ষে ১৫টি ভিডিও প্রকাশ করতে হবে। অর্থাৎ একই দিনে একাধিক ভিডিও পোস্ট করা যাবে না। ভিডিওগুলো হতে হবে ভার্টিক্যাল বা খাড়াভাবে ধারণ করা এবং প্রতিটির দৈর্ঘ্য হতে হবে তিন মিনিটের কম। পাশাপাশি কনটেন্ট হতে হবে মৌলিক। নির্মাতারা চাইলে নিজেদের তৈরি অন্য প্ল্যাটফর্মে প্রকাশিত ভিডিওগুলোও এক্সে পোস্ট করতে পারবেন। তবে সেসব ভিডিওতে অন্য প্ল্যাটফর্মের ওয়াটারমার্ক থাকা যাবে না। শুধু তা–ই নয়, অন্যদের তৈরি করা ভিডিও পুনরায় পোস্ট করা যাবে না।

.

এক্সের ভিডিও কিকস্টার্ট বোনাস কর্মসূচি সবার জন্য উন্মুক্ত করা হয়নি। ফলে শুধু এক্সের কাছ থেকে আমন্ত্রণ পাওয়া ভিডিও নির্মাতারা কর্মসূচিতে অংশ নিতে পারবেন। তবে কারা আমন্ত্রণ পাবেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো মানদণ্ড প্রকাশ করেনি প্ল্যাটফর্মটি। আমন্ত্রণ পাওয়া আগ্রহী ভিডিও নির্মাতাদের ৩০ অক্টোবরের মধ্যে এক্সের ক্রিয়েটর স্টুডিওর ‘প্রোগ্রামস’ বিভাগে নিবন্ধন করতে হবে।

.

প্রসঙ্গত, এক্সের ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ কর্মসূচির সঙ্গে ভিডিও কিকস্টার্ট বোনাসের কিছু পার্থক্য রয়েছে। অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডসের জন্য ব্যবহারকারীদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন, সর্বনিম্ন ৫০০ ভেরিফায়েড অনুসারী এবং নির্দিষ্টসংখ্যক ইমপ্রেশনসহ বেশ কিছু যোগ্যতা থাকতে হয়। তবে ভিডিও কিকস্টার্ট বোনাসের ক্ষেত্রে এসব শর্ত পূরণ বাধ্যতামূলক নয়। পরীক্ষামূলক পর্যায়ে থাকা এ কর্মসূচি ভবিষ্যতে আরও ভিডিও নির্মাতার জন্য উন্মুক্ত করা হবে কি না, তা এখনো নিশ্চিত করেনি এক্স।

সূত্র: নিউজ১৮




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »