মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


১৯ মে থেকে বরিশালে শপিংমল দোকানপাট বন্ধ
প্রকাশ: ১৮ মে, ২০২০, ৪:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

১৯ মে থেকে বরিশালে শপিংমল দোকানপাট বন্ধ

স্টাফ রিপোর্টার : বরিশালের সব উপজেলা ও মহানগর পর্যায়ে দোকানপাট, শপিংমল বন্ধ রাখার আদেশ দিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৬টা থেকে এ আদেশ কার্যকর হবে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি এস এম অজিয়র রহমান।

সোমবার (১৮ মে) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক বলেন, দোকানপাট, শপিংমল বন্ধ করা হলেও চিকিৎসা সংশ্লিষ্ট জরুরিসেবা সার্বক্ষণিক খোলা থাকবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচাবাজর ও অন্য পরিসেবাসমূহ আগে জারিকৃত নির্দেশনা অনুযায়ী বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

এছাড়া জরুরি কারণ ব্যতীত রিকশা, অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেলসহ যন্ত্রচালিত সব প্রকার যাত্রী পরিবহনের কাজে নিয়জিত যানবাহন চলাচল বিকেল ৪টার পর সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। পণ্য পরিবহন কাজে নিয়োজিত যানবাহন চলাচল এ আদেশের আওতামুক্ত থাকবে।

গণবিজ্ঞপ্তিতে সর্বসাধারণকে এ নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে। অন্যথায় আদেশ অমান্যকারী সংশ্লিষ্ট ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে রোববার (১৭ মে) জেলা প্রশাসক বরিশাল এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ব্যবসায়িক সমিতির নেতারা উপস্থিতি ছিলেন।

সভায় দেশের উৎপাদন ব্যবস্থা ঠিক রাখার পাশাপাশি রমজান ও ঈদ উপলক্ষে ইতোমধ্যেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শপিংমলসহ বিভিন্ন দোকানপাটসমূহ খোলা রাখার অনুমোদন দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

সভায় জানানো হয়, বরিশালের প্রতিষ্ঠানসমূহ সরকারের স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হওয়ার কথা ছিল। কিন্তু গত কয়েকদিনের যাচাইকল্পে বাজারের অবস্থা বিবেচনা করে বলা যায়, বরিশালের বিভিন্ন দোকান, শপিংমল স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। পাশাপাশি ক্রেতাদের উপচেপড়া ভিড় ও তাদের অসচেতনতা করোনা ভাইরাস সংক্রমণে ঝুঁকিতে রয়েছে নগরবাসী। আবার এ সময়ের মধ্যে জেলায় করোনা ভাইরাসের সংক্রমণের হারও বৃদ্ধি পেয়েছে।

ফলে ওই সভায় কমিটির সব সদস্যদের সম্মিলিত মতামতে বিভিন্ন দোকানপাট, শপিংমলগুলোতে ক্রেতা-বিক্রেতা স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করায় করোনা ঝুঁকি সৃষ্টি হওয়ায় প্রশাসন শপিংমল, দোকানপাট পুনরায় বন্ধের সিদ্ধান্ত নেয়। যা সোমবার গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করলো প্রশাসন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »