সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


‘২০২১ সালে বিশ্বে পাঁচ বছরের কম বয়সী ৫০ লাখ শিশুর মৃত্যু’
প্রকাশ: ১২ জানুয়ারি, ২০২৩, ১:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘২০২১ সালে বিশ্বে পাঁচ বছরের কম বয়সী ৫০ লাখ শিশুর মৃত্যু’

২০২১ সালে পাঁচ বছর পূর্ণ করার আগেই মৃত্যুবরণ করেছে প্রায় ৫০ লাখ শিশু। সেই হিসাবে সাড়ে চার সেকেন্ডে এক শিশুর মৃত্যু হয়। ২০২১ সালে ৫ থেকে ২৪ বছর বয়সী আরও ২১ লাখ মানুষ মারা গেছে।

বুধবার (১১ জানুয়ারি) জাতিসংঘের ইন্টার এজেন্সি গ্রুপ ফর চাইল্ড মরটালিটি এস্টিমেশন এক রিপোর্টে এই তথ্য জানায়। 

প্রতিবেদনে বলা হয়, একই সময়ের মধ্যে ১৯ লাখ শিশু মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে। এসব মৃত্যুর অনেকগুলো ন্যায়সঙ্গত চিকিৎসা এবং মা, নবজাতক, কিশোরী ও শিশুদের জন্য উচ্চ মানের স্বাস্থ্যসেবা দিয়ে প্রতিরোধ করা যেত।

ইউনিসেফের প্ল্যানিং অ্যান্ড মনিটরিং বিভাগের ডেটা অ্যানালিটিক্স ডিরেক্টর বিদ্যা গণেশ বলেছেন, প্রতিদিন অনেক অভিভাবক তাদের সন্তানদের হারানোর মানসিক আঘাতের সম্মুখিন হচ্ছেন। কখনও কখনও প্রথম নিঃশ্বাসের আগেই মারা যাচ্ছে শিশুরা। এ ধরনের ব্যাপক, প্রতিরোধযোগ্য ট্র্যাজেডি কখনই অনিবার্য হিসাবে গ্রহণ করা উচিত নয়। প্রতিটি নারী ও শিশুর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে সুদৃঢ় রাজনৈতিক ইচ্ছা এবং লক্ষ্যভিত্তিক বিনিয়োগের মাধ্যমে অগ্রগতি সম্ভব।

রিপোর্টে ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী সব বয়সী মানুষের মৃত্যুর ঝুঁকি কমে আসাসহ কিছু ইতিবাচক ফলাফলের কথাও জানানো হয়েছে। শতাব্দীর শুরু থেকে বিশ্বব্যাপী পাঁচ বছরের কম বয়সী মৃত্যুর হার ৫০ শতাংশ কমেছে, যেখানে আরেকটু বেশি বয়সী শিশু এবং যুবকদের মৃত্যুর হার ৩৬ শতাংশ কমেছে বলেও উল্লেখ করা হয়। মৃত শিশু জন্মের হার ৩৫ শতাংশ কমেছে। নারী, শিশু এবং যুবক-যুবতীদের সুবিধার্থে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য আরও বেশি বিনিয়োগের জন্য এমন হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।

ইউনিসেফ জানায়, ২০১০ সাল থেকে এই হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং ৫৪টি দেশ পাঁচ বছরের কম বয়সী মৃত্যুর জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হবে। স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে ২০৩০ সালের আগে প্রায় ৫ কোটি ৯০ লাখ শিশু এবং তরুণ মারা যাবে এবং প্রায় ১ কোটি ৬০ লাখ শিশু মৃতপ্রসব হতে পারে বলে সতর্ক করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »