শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


২০২২ সালে বিশ্বে ৬৭ সাংবাদিককে হত্যা: সিপিজে
প্রকাশ: ২৬ জানুয়ারি, ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

২০২২ সালে বিশ্বে ৬৭ সাংবাদিককে হত্যা: সিপিজে

বিশ্বব্যাপী সাংবাদিকদের নিরাপত্তায় মারাত্মক অবনতির সাক্ষী হয়েছে ২০২২ সাল। এ বছর বিশ্বে অন্তত ৬৭ সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। এ সময় সাংবাদিক হত্যার ঘটনা আগের বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেড়েছে। খবর আল-জাজিরার।

সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গতকাল মঙ্গলবার সিপিজের ওয়েবসাইটে সাংবাদিক হত্যা নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

সিপিজে জানিয়েছে, ২০২২ সালে হত্যার শিকার ৬৭ সাংবাদিকের মধ্যে অর্ধেকের বেশি (৩৫ জন) ইউক্রেন, মেক্সিকো ও হাইতি—এই তিন দেশে। এর মধ্যে ইউক্রেনে ১৫ জন, মেক্সিকোয় ১৩ জন ও হাইতিতে ৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। এ ছাড়া গত বছর ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ফিলিপাইন, ইকুয়েডর, গুয়েতেমালা, হন্ডুরাস, কেনিয়া, কাজাখস্তান, তুরস্ক, সোমালিয়া, যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, মিয়ানমার, শাদ, ফিলিস্তিনসহ বিভিন্ন দেশে সাংবাদিকেরা হত্যার শিকার হয়েছেন।

ইউক্রেন যুদ্ধ, বিভিন্ন দেশে বিক্ষোভ, সরকারের দমনপীড়ন, আগ্রাসনের জেরে সাংবাদিকেরা হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছে সিপিজে। সংগঠনটির মতে, এসব ঘটনা শান্তি ও সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য চরম চ্যালেঞ্জ।

এ বিষয়ে সিপিজের প্রেসিডেন্ট জোডি গিনসবার্গ বলেন, সাংবাদিকদের হত্যা করা হচ্ছে সবচেয়ে ঘৃণ্য ঘটনাগুলোর একটি। এসব ঘটনা বিশ্বজুড়ে সাংবাদিকতার জন্য চরম অবনতিশীল পরিবেশের ইঙ্গিত দেয়।

এর আগে গত ডিসেম্বরে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের (আইপিআই) এক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২২ সালে বিশ্বে ৬৬ সাংবাদিক ও গণমাধ্যমকর্মী পেশাগত কারণে নিহত হয়েছেন। নিহত সাংবাদিকদের মধ্যে ৮ জন নারী ও ৫৮ জন পুরুষ রয়েছেন।

প্রতিবেদনে গত বছরের ১ জানুয়ারি থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত সংগৃহীত তথ্য-উপাত্ত সংযোজন করা হয়েছে। আইপিআই বলেছে, ২০২২ সালে বিশ্বে সাংবাদিকদের ওপর রোমহর্ষ হামলা ও হত্যার অন্যতম ঘটনা গত মে মাসে পশ্চিম তীরে। ইসরায়েলি অভিযান কাভার করার সময় ইসরায়েলের বাহিনীর গুলিতে নিহত হন আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »