শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


২১ কেজির পদ্মার কাতল ২৮ হাজার টাকায় বিক্রি
প্রকাশ: ১ নভেম্বর, ২০২২, ৬:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

২১ কেজির পদ্মার কাতল ২৮ হাজার টাকায় বিক্রি

 গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নতে জেলের জালে ২১ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটি ২৮ হাজার ৩৫০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার পদ্মা নদীতে স্থানীয় জেলে ইসহাক সরদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে ইসহাক সরদার জানান, দীর্ঘদিন নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় খুব অসুবিধায় ছিলেন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে মঙ্গলবার ভোরে সহযোগীদের নিয়ে ট্রলারে করে পদ্মায় মাছ শিকার করতে যান। ভোরে জালে প্রচণ্ড বেগে টান লাগে। এরপর জাল তুলতেই বিশাল কাতল মাছটি দেখতে পান।

মাছটি দৌলতদিয়া বাজারের আনোয়ার খার মৎস্য আড়তে নেওয়া হলে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে মোট ২৮ হাজার ৩৫০ টাকায় কিনে নেন। মাছটি বেশি দামে বিক্রির আশায় ফেরিঘাটের পন্টুনে বেঁধে রেখে বিভিন্ন স্থানে মোবাইল ফোনে যোগাযোগ করছেন। 

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু বলেন, নদীতে পানি কমার কারণে এখন পাঙ্গাস, রুই, কাতলা, বোয়াল, বাঘাইড়সহ এ ধরনের বড় আকারের দেশীয় প্রজাতির মাছ ধরা পড়ছে। আগামী প্রজন্মের জন্য এ মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে ভবিষ্যতে এসব মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি মাছ পাওয়া যেত বলে তিনি মন্তব্য করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »