● ●


২৮ স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর জ্ঞানের লড়াই
প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

২৮ স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর জ্ঞানের লড়াই

আকাশে শরতের রেশ যেন তখনো কাটেনি। এমনি রৌদ্রজ্জ্বল দিনে ২৩ অক্টোবর ভৈরব পৌর শহরের ব্লু বার্ড স্কুল প্রাঙ্গণে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ঝলমলে রোদে উৎসবমুখর পরিবেশে অংশ নেয় ২৮টি স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী।

বহুনির্বাচনী পদ্ধতিতে তিনটি গ্রুপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপে চতুর্থ ও পঞ্চম শ্রেণি, ‘খ’ গ্রুপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি এবং ‘গ’ গ্রুপে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা প্রতিযোগিতার নিয়মকানুন ও পরীক্ষা সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।

.

পরীক্ষা শেষে ফল প্রকাশের অপেক্ষার সময়টুকুও ছিল আনন্দে ভরপুর। এ পর্ব সঞ্চালনা করেন বন্ধু প্রিয়াংকা। এতে অংশ নেন ভৈরব বন্ধুসভার বন্ধু ও প্রতিযোগী শিক্ষার্থীরা। বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক মোশারফ রাব্বী ও বন্ধু তুহিন গান পরিবেশন করেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও গান ও কবিতা আবৃত্তি করে।

সাধারণ জ্ঞান আয়োজনের পাশাপাশি চলছিল বন্ধু সংগ্রহ কার্যক্রম। বেশ কয়েকজন নতুন বন্ধু যুক্ত হয় বন্ধুসভায়। এরপর শুরু হয় ফলাফল প্রকাশের আয়োজন। এই পর্বটি সঞ্চালনা করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা। তিনটি পর্বের দুই শতাধিক শিক্ষার্থী থেকে নির্বাচন করা হয় ৩০ জনকে।

.

‘ক’ গ্রুপের বিজয়ীরা হলো ভৈরব উদয়ন স্কুলের শিক্ষার্থী সুমাইয়া জাহান; এমবিশন পাবলিক স্কুলের শিক্ষার্থী আবু হুরায়রা, ফাইয়াজ ও সালসাবিল সাফা; আইডিয়াল লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী ফয়সাল ভুঁইয়া, হৃদ্য ও তাসমিম ফেরদৌস; ব্লু বার্ড স্কুলের শিক্ষার্থী আদিবা হোসাইন, উম্মে হানি; শিশুকানন বিদ্যানিকেতনের শিক্ষার্থী সারজিন ইফরান ও আদিবা আক্তার।

‘খ’ গ্রুপের বিজয়ীরা হলো গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি ভৈরব শাখার শিক্ষার্থী রঙ্গন চৌধুরী, সারা মণি; ভৈরব আইডিয়াল স্কুলের শিক্ষার্থী প্রাচুর্য দেবনাথ; এমবিশন পাবলিক স্কুলের শিক্ষার্থী আদিয়াতুল ইসলাম ও তাজরিয়ান ওমর; ভৈরব উদয়ন স্কুলের শিক্ষার্থী জান্নাতুল হক, মাহিয়া ইসলাম ও আব্দুল্লাহ আল মাহির; ব্লু বার্ড স্কুলের শিক্ষার্থী মনিকা; বাংলাদেশ রেলওয়ে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল রফিক; আফছর উদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মেহেজাবিন; ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সিনহা ইসলাম।

.

‘গ’ গ্রুপের বিজয়ীরা হলো ভৈরব উদয়ন স্কুলের শিক্ষার্থী আরাফ চৌধুরী, তা-সীন মাহমুদ ও সৃজন আচার্য্য; গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি ভৈরব শাখার শিক্ষার্থী সেঁজুতি ইসলাম; ভৈরব আইডিয়াল স্কুলের শিক্ষার্থী রিহান রহমান ও তাসফিয়া জাহান; ব্লু বার্ড স্কুলের শিক্ষার্থী নিলয় মোল্লা; বাংলাদেশ রেলওয়ে উচ্চবিদ্যালয় ভৈরবের শিক্ষার্থী জাহিদুল ইসলাম।

বিজয়ীদের ৩০ অক্টোবর পুরস্কার প্রদান করা হবে। আয়োজন বাস্তবায়ন কমিটিতে ছিলেন বন্ধু মোশাররফ রাব্বি, মোজাম্মেল ইমাম, মাহমুদুল হাসান, স্নেহা আলম, তুহিন আহমেদ ও আরবী।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা ওয়াহিদা আমিন, সাবেক সভাপতি নাহিদ হোসাইন, প্রিয়াংকা, সহসভাপতি তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস রহমান, সাংগঠনিক সম্পাদক রাহিম আহমেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মহিমা মেধা, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোশারফ রাব্বি, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ভুবন আহমেদ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক স্নেহা আলম, বন্ধু অনুপম, তুহিন, ইমরান, আদিব, জিসান, আসিফ, তমা, রাকিব, হানি, সুমাইয়া, আকলিমা ও মীম।

আহ্বায়ক, সাধারণ জ্ঞান কমিটি ও সাংস্কৃতিক সম্পাদক, ভৈরব বন্ধুসভা




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »