মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


৩০ বছর ধরে ঘানির তেলের টাকায় সংসার চলছে ওমর আলীর
প্রকাশ: ৯ আগস্ট, ২০২২, ১২:৫৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

৩০ বছর ধরে ঘানির তেলের টাকায় সংসার চলছে ওমর আলীর

সখীপুর, টাঙ্গাইল

গরুর চোখ কাপড় দিয়ে বাঁধা। কাঠের ঘানির এক প্রান্ত ঘাড়ে নিয়ে ঘুরছে কলুর বলদ। ঘানিতে থাকা শর্ষে কাঠি দিয়ে নেড়ে দিচ্ছেন ওমর আলী (৫৪)। ঘানির জাঁতাকলে শর্ষে পিষ্ট হয়ে ফোটায় ফোটায় তেল ঝরে পড়ছে পাতিলে। গত শুক্রবার টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসাইল পূর্বপাড়া গ্রামে দেখা গেল এমন দৃশ্য।

দীর্ঘ ৩০ বছর ধরে ঘানির তেলের টাকায় সংসার চলছে ওমর আলীর। এক ছেলে ও দুই মেয়েকে লেখাপড়া করাচ্ছেন তিনি। বললেন, পূর্বপুরুষের পেশা টিকিয়ে রাখার জন্য তিনি এ কাজ চালিয়ে যাচ্ছেন। তাঁর বাবা রমজান আলীও একই কাজ করতেন। বাবা মারা যাওয়ার পর তাঁর পেশাকে ধরে রেখেছেন তিনি। তাঁর গরু একটাই। একাধিক গরু কেনা ও লালনপালনের সামর্থ্য নেই তাঁর।

ওমর আলী বলেন, বাজার থেকে শর্ষে কিনে এনে তা কাঠের ঘানিতে দিয়ে তেল বের করেন। গরু দিয়ে ঘানি টেনে তেল করা হয়। পরে তা খাবার উপযোগী করে বাজারে বিক্রি করেন। প্রতিদিন ভোর থেকে গরু দিয়ে কাঠের ঘানি টানা শুরু করেন। থেমে থেমে চলে বিকেল পর্যন্ত। প্রতিদিন ২৫ কেজি শর্ষে থেকে ৮ লিটার তেল পাওয়া সম্ভব। একটি গরু দিয়ে ঘানি টানালে গরুর ওপর চাপ পড়ে। গরু অসুস্থ হলে মাঝেমধ্যে তিনিই ঘানি টানেন। কষ্ট হলেও এই পেশাকে মেনে নিয়েছেন তিনি। নিজের এলাকা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে তাঁর কাছ থেকে তেল কিনে নিয়ে যান।

টাঙ্গাইলের কালিহাতীর হাসড়া গ্রাম থেকে মতিয়ার রহমান এসেছেন তেল নিতে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি জানান, দুই মাস পরপর এখান থেকে খাঁটি শর্ষের তেল কিনে নেন। সখীপুর থেকে আসা আবদুল কাদের বলেন, বাজারের তেলে ভেজাল। বাজার থেকে তেল কিনলে ১ লিটার ২৫০ টাকায় পাওয়া যায়। এখানে ঘানিতে ভাঙানো শর্ষের তেল খাঁটি বলে প্রতি লিটার বিক্রি হয় ৩২০ টাকায়।
ওমর আলীর স্ত্রী সখিনা বেগম বলেন, তিনি মাঝেমধ্যে তাঁর স্বামীকে সহযোগিতা করেন। স্বামী বাজারে গেলে তিনিই সব করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »