শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


৩৬৫ দিনই যার জন্য পাগল ঢাকাই ছবির এই নায়িকা
প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২৩, ১:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

৩৬৫ দিনই যার জন্য পাগল ঢাকাই ছবির এই নায়িকা

বিনোদন প্রতিবেদক : ‘বিয়ের ৩৬৫ দিন পরেও আমি এখন তেমনি তোমার জন্য পাগল। শুভ বিবাহবার্ষিকী আমার ভালোবাসা…’ দুবাইতে সাগর তীরে স্বামীর সঙ্গে বিশেষ মুহূর্তের একাধিক ছবি শেয়ার করে এভাবেই লিখেছেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা বিদ্যা সিনহা মিম। 

ছয় বছর প্রেমের পর ২০২২ সালের ৪ জানুয়ারি ব্যাংকার সনি পোদ্দারকে বিয়ে করেন মিম। সে হিসেবে আজ তাদের প্রথম বিয়ে বার্ষিকী। দিনটি বিশেষভাবে উদযাপন করতে সপ্তাহ খানেক আগে দুবাইতে উড়াল দিয়েছেন ‘পরাণ’ ছবির এই নায়িকা। দুবাই শহরের ঐতিহ্যবাহী স্থানগুলোয় ঘুরছেন, স্বামীর সঙ্গে ভালোবাসা শেয়ার করছেন। 

সেখান থেকেই জানালেন, বিয়ের ৩৬৫ দিন কেটে গেলেও সনির প্রতি মুগ্ধতার রেশ কাটেনি তার। স্বামীর প্রতি উন্মাতাল ভালোবাসা অনুভব করেন প্রতি নিয়ত।

প্রথম সব কিছুই বিশেষ, মিমের কাছেও প্রথম বিবাহবার্ষিকী ‘অতি’ বিশেষ। দূর থেকে মিম জানালেন সে কথাই। 

মিম বলেন, ‘চোখের পলকেই কেটে গেল বিয়ের এক বছর। যদিও আট বছরের ভালোবাসা, কিন্তু মনে হয় এইতো সেদিন মাত্র দেখা হলো। আমি তোমাকে অসংখ্যভাবে অসংখ্যবার ভালোবেসেছি। তা-ও তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে প্রথমের মতোই নতুন লাগে।’

দুবাই যাওয়ার আগে মিম বলেন, ‘মূলত বিবাহবার্ষিকীর জন্যই আমরা দুবাই ট্যুরে যাচ্ছি। প্রথম বিবাহবার্ষিকীতে সনি আমাকে এই সারপ্রাইজ দিচ্ছে। যেহেতু এর মধ্যে থার্টিফার্স্টও পড়েছে। তাই দুবাইয়ে নিউ ইয়ার উদযাপনে অংশ নেব।’

১০ দিনের সফর শেষে ৮ জানুয়ারি ঢাকায় ফেরার কথা রয়েছে মিমের। পরের দিন মিম উড়াল দেবেন কলকাতায়। সেখানে ‘মানুষ’ ছবিতে জিতের বিপরীতে অভিনয় করছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দার। 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »