● ●


৪০০ রানের দুনিয়ায় বাংলাদেশ কোথায়
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

৪০০ রানের দুনিয়ায় বাংলাদেশ কোথায়

রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কা দলের ড্রেসিংরুমে গ্যারি কারস্টেনকে দেখে একটি স্মৃতি মনে পড়তে পারে। ১৯৯৬ বিশ্বকাপে এই রাওয়ালপিন্ডিতেই আরব আমিরাতের বিপক্ষে ১৮৮* রানের ইনিংস খেলেছিলেন প্রোটিয়া কিংবদন্তি। আর শ্রীলঙ্কাও সেই বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ৫ উইকেটে ৩৯৮ তুলে বুঝিয়ে দিয়েছিল ওয়ানডেতে দলীয় ৪০০ রানের হিমালয়ে ওঠা আর স্বপ্ন নয়।

সেটা থাকেওনি। ২০০৬ সালে চার শ রানের ধারা সেই যে শুরু হলো, সময়ের পালাবদলে গতকাল রাতে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা সেই তালিকাটাই হালনাগাদ করল। সব মিলিয়ে মোট ৩৫ বার—আন্তর্জাতিক ওয়ানডেতে চার শ রানের দলীয় ইনিংস সংখ্যা।

.

ভারত সেখানে সবার ওপরে। সর্বোচ্চ ৯ ইনিংসে চার শ রান করেছে। আটবার করে চার শর দেখা পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া তিনবার করে, নিউজিল্যান্ড দুবার এবং একবার করে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। শেষ নামটি দেখে কি একটু আক্ষেপ জাগে? জিম্বাবুয়ে তো এখনো বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী, তাই না? এই তো কদিন আগেও আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের কাছে হেরেছে বাংলাদেশ।

সেই জিম্বাবুয়েও বিশ্বকাপ বাছাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে চার শ রানের দেখা পেয়েছে তিন বছর আগে। অর্থাৎ টেস্ট মর্যাদা পাওয়া ১২টি দলের মধ্যে দলীয় চার শ রানের দেখা পায়নি শুধু পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড। বাংলাদেশ ওয়ানডেতে অবশ্য সাড়ে তিন শ রানের দেখাও পায়নি। ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে ৩৪৯ তাদের সর্বোচ্চ সংগ্রহ।

.

অর্থাৎ আন্তর্জাতিক ওয়ানডেতে চার শ রানের দুনিয়ায় বাংলাদেশ এখনো জায়গা করে নিতে পারেনি। তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে চার শ রান দেখা গেছে। চলতি বছর জুনে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে ৪ উইকেটে ৪০৬ রান করেছিল মোহামেডান। ঢাকা প্রিমিয়ার লিগ ‘লিস্ট এ’ আসর হওয়ায় এটুকু বলা যায়, এই সংস্করণে অন্তত চার শর দেখা পেয়েছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট।

.১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ৪২৯ রান তাড়া—রাওয়ালপিন্ডিতে রেকর্ডের পর রেকর্ড.

অবশ্য তার আগেও আরেকবার চার শ দেখা গেছে। সেটা প্রস্তুতি ম্যাচে। ২০২৪ সালের জুলাইয়ে চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে টাইগার্সের বিপক্ষে ৫ উইকেটে ৪০৩ রান করেছিল এইচপি দল।

বাংলাদেশ দল না পারলেও সময়টা কিন্তু এখন চার শ রান করার এবং সেটা তাড়া করে জেতারও। অবশ্য টি–টুয়েন্টি এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রমরমা শুরুর পর থেকেই এই ধারাটা বেশি দেখা যাচ্ছে। সেটাই আরও বেড়েছে গত বছর ডিসেম্বর থেকে। লিস্ট এ ক্রিকেটে চার শ রান তাড়া করে জেতার ঘটনা আছে পাঁচটি। এর মধ্যে চারটি ম্যাচই হয়েছে এ সময়ে!

.

প্রথম চার শ রান তাড়া করে জেতার ম্যাচটি নিশ্চয়ই সবার মনে আছে? সেই যে ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার ৪৩৪ রান তাড়া করে জিতল দক্ষিণ আফ্রিকা—ওয়ানডেতে এখনো সেটাই সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড।

রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কা গতকাল ইংল্যান্ডের ৪২৯ রান তাড়া করে জিতে এই তালিকার দুইয়ে উঠে এসেছে। তৃতীয় স্থানটিও শ্রীলঙ্কার। ২০০৯ সালে ভারতের বিপক্ষে ৪১১ রান তাড়া করে জিতেছিল শ্রীলঙ্কা।

.৪২৯ রান করেও হারল ইংল্যান্ড, রান তাড়ায় অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার.

আন্তর্জাতিক ওয়ানডে লিস্ট এ তালিকাভুক্ত সংস্করণ। বাকি দুটি ম্যাচ দেখা গেছে ঘরোয়া লিস্ট এ ক্রিকেটে। ভারতের বিজয় হাজারে ট্রফিতে গত বছর ২৪ ডিসেম্বর ঝাড়খন্ডের ৪১২ রান তাড়া করে জেতে কর্ণাটক। গত জুলাইয়ে আয়ারল্যান্ডের ডাবলিনে ইন্টার–প্রভিন্সিয়াল লিমিটেড ওভার কাপ টুর্নামেন্টে নর্দান নাইটসের ৪১৪ রান তাড়া করে জেতে লেনেস্টের লাইটনিং।

.

অর্থাৎ গত বছর ডিসেম্বর থেকে লিস্ট এ ক্রিকেটে চার শ রান তাড়া করে জয়ের চারটি ঘটনার মধ্যে দুটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে এবং অন্য দুটি ঘরোয়া লিস্ট এ ক্রিকেটে।

লিস্ট এ ক্রিকেটে কি পাঁচ শ রান দেখা গেছে? উত্তর হলো, হ্যাঁ। দুটোই ভারতের বিজয় হাজারে ট্রফিতে। ২০২২ সালে বেঙ্গালুরুতে অরুণাচলের বিপক্ষে ২ উইকেটে ৫০৬ রান করেছিল তামিলনাড়ু। গত বছর ডিসেম্বরে সেই অরুণাচলের বিপক্ষেই ৬ উইকেটে ৫৭৪ রান তোলে বিহার। ওয়ানডেতে সর্বোচ্চ ৪৯৮ রানের ইনিংসের রেকর্ড ইংল্যান্ডের। ২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »