মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


৭২ জেলে আটক : বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২২, ২:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

৭২ জেলে আটক : বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা

শরীয়তপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট :
শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিভিন্ন মাছের আড়ৎ ও পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান চালিয়ে ৭২ জেলে আটক করা হয়েছে।

রোববার (১৬ অক্টোবর) সকালে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৫ অক্টোবর) দিনগত রাতে এ অভিযান চালানো হয়।

তিনি জানান, ০৭-২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ রক্ষায় সারা দেশে সাগরে ও নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার রাতে নড়িয়া উপজেলার বিভিন্ন মাছের আড়ৎ ও পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান চালিয়ে ৭২ জেলেকে আটক করা হয়। শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. পারভেজ হাসানের নেতৃত্বে অভিযান চালায় নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জাকির হোসেন মৃধা ও নৌ-পুলিশসহ একটি দল।

আটক ৭২ জেলের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৮ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা ও ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২৪ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে পরিবারের কাছে সদস্যদের হস্তান্তর করা হয়। অভিযানে ৩৫টি ট্রলার ও ৮ লাখ মিটার জাল জব্দ করা হয়। পাশাপাশি প্রায় ৩৫ কেজি ইলিশ বৈশাখীপাড়া এতিমখানায় দেওয়া হয়েছে। জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়া সুরেশ্বর চরমোহন মাছের অস্থায়ী আরত ও বাজার উচ্ছেদ করা হয়।

এ ব্যাপারে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ বলেন, মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। দেশ ও জনগণের স্বার্থে এ অভিযান। সবার সহযোগিতায় আমরা মা ইলিশ রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবো।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »