সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৭ রানে ৫ উইকেট শিকার করে বুমরাহর রেকর্ড
প্রকাশ: ২৬ আগস্ট, ২০১৯, ৭:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

৭ রানে ৫ উইকেট শিকার করে বুমরাহর রেকর্ড

অনলাইন ডেস্ক: মাত্র ৭ রান খরচ করে ৫ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন যশপ্রিত বুমরাহ। ভারতীয় এই তারকা পেসার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে বোলিংয়ে ঝড় তুলে রেকর্ড গড়েন।

ভারতীয় পেস বোলার হিসেবে এই প্রথম এমন নজির স্থাপন করলেন বুমরাহ। তার আগে কোনো ভারতীয় পেসার এত কম রানে টেস্টে পাঁচ উইকেট শিকারের নজির স্থাপন করতে পারেননি।

ক্যারিবিয়দের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ধ্বস নামান বুমরাহ। ৮ ওভার বল করে ৪ মেডেনসহ ৭ রান দিয়ে তুলে নেন ৫টি উইকেট। এশিয়ার প্রথম কোনো বোলার হিসেবে চার দেশে (ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ) পাঁচ উইকেট নেয়ার অনন্য নজির গড়লেন ভারতীয় এ পেসার।

ম্যাচ শেষ বুমরাহ বলেন, আমার খুবই ভালো লাগছে। প্রত্যেকটা বলের জন্য আমি অনেক পরিশ্রম করেছি। আমি আগে ইনসুইং বোলিং করতাম। কিন্তু যত বেশি করে টেস্ট ম্যাচ খেলতে থাকি ততই আত্মবিশ্বাস পাই এবং আউটসুইং বোলিং করতে শুরু করি।

বুমরাহর রেকর্ডের ম্যাচে স্বাগতিক উইন্ডিজের বিপক্ষে ৩১৮ রানে জয় পায় ভারত। দলের হয়ে প্রথম ইনিংসে ৮১ রান সংগ্রহের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ১০২ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন আজিঙ্কা রাহানে

 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »