শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


৯ মাস যুদ্ধ করেছি : নিপুণ
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২২, ৫:৩৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

৯ মাস যুদ্ধ করেছি : নিপুণ

নিপুণের শিল্পী সমতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পক্ষে রায় দিয়েছেন আপিল বিভাগ। এর আগে নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অভিনেতা জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায় স্থগিত করেছিল আপিল বিভাগ। সেইসঙ্গে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল গ্রহণ করে তাকে আপিলের অনুমতি দিয়েছেন আদালত।

তারই প্রেক্ষিতে চলচ্চিত্র সাধারণ সম্পাদক পদে নিপুণের দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।

এদিকে এই রায়ে নিপুণ খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছেন। এফডিসিতে এক সংবাদ সম্মেলনে আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “কৃতজ্ঞতা জানাচ্ছি আমার আপিল বোর্ডের সদস্যদের। ওনারা ৯ মাস ধরে আমার সঙ্গে একটা যুদ্ধ করে গেছে। আমি আসলে একটা যুদ্ধ করেছি। যেই রায়টা আজকে আমি পেয়েছি তার জন্য এই পূর্ণাঙ্গ বেঞ্চ, মহামান্য উচ্চ আদালতের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, অনেক অনেক ধন্যবাদ। তারা একটা সঠিক রায় দিয়েছেন।”

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “আজকে ৯ মাস ধরে এটা নিয়ে অনেক কিছু হচ্ছিল। কখনও আমি থাকব, কখনও আমার বিপরীতে যিনি আছেন তিনি থাকবেন, কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল। আমি এবং কাঞ্চন সাহেব খুব সততা নিয়ে নির্বাচনটা করেছি। আমার বিশ্বাস ছিল সত্যের জয়টা হবে এবং আজকে সেটা হয়েছে।”

নিপুণের এই সংবাদ সম্মেলনে তখন উপস্থিত ছিলেন, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক, প্রযোজক খোরশেদ আলম খসরু, চিত্রনায়ক ডি এ তায়েবসহ আরও অনেকে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »