বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ভ্যাটের হাজার কোটি টাকা লোপাট অনুসন্ধানের অগ্রগতি ও ব্যবস্থা জানতে চান হাইকোর্ট
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২২, ৫:২০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভ্যাটের হাজার কোটি টাকা লোপাট অনুসন্ধানের অগ্রগতি ও ব্যবস্থা জানতে চান হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট এবং হোটেল-রেস্তোরাঁগুলোর বিরুদ্ধে ভ্যাটের হাজার কোটি টাকা মিলেমিশে লোপাটের অভিযোগ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের অগ্রগতি ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কি না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে দুদক চেয়ারম্যানকে এ বিষয়ে প্রতিবেদন দিয়ে জানাতে বলা হয়েছে। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। ‘কক্সবাজার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিস : ভ্যাটের হাজার কোটি টাকা মিলেমিশে লোপাট’ শিরোনামে ১৬ নভেম্বর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদন যুক্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত জাহান ও শামসুদ্দোহা তালুকদার আজ রিটটি করেন।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হোটেল-রেস্তোরাঁগুলো মাসিক চুক্তি অনুযায়ী ভ্যাট কর্মকর্তাদের ঘুষ দিয়ে নামমাত্র ভ্যাট প্রদান করে যাচ্ছে। দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এর অনুসন্ধানে উঠে এসেছে, কক্সবাজারে অনেক হোটেল-রেস্তোরাঁ ভ্যাট পরিশোধ করছে না। প্রকাশিত প্রতিবেদনে ভ্যাট আদায়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সত্য না মিথ্যা, সে বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও কক্সবাজারের জেলা প্রশাসককে আগামী ১৫ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে আইনজীবী ইশরাত জাহান নিজেই শুনানি করেন। দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন শুনানিতে ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »