শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ
প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০১৯, ১২:৫৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ

মোঃ সাইদুল ইসলাম, রাজাপুর প্রতিনিধিঃ

ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের আগামী ২০ ও ২১ ডিসেম্বর ২১ তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে সারাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় শুরু হয়েছে দলটির ত্রি-বার্ষিক সম্মেলন। তারই ধারাবাহিকতায় ঝালকাঠির রাজাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রি-বার্ষিক সম্মেলন। ইতিমধ্যে উপজেলার তৃনমূলে ৫৪ টি ওয়ার্ড ও ৬ টি ইউনিয়ন সম্মেলন শেষ করেছে দলটি।

উপজেলা আ.লীগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ত্রি-বার্ষিক সম্মেলনে সাবেক খাদ্য ও শিল্প মন্ত্রী এবং শিল্প মন্ত্রনালয়য়ের স্থায়ী কমিটির সভাপতি ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্জ আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য আলহাজ্জ বজলুল হক হারুন সহ দলটির কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই দলটির উপজেলা পর্যায়ে সর্বোচ্চ পদ পাওয়ার জন্য জোরে সোরে জানান দিতে দেখা গেছে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে।

আজকের এই সম্মেলনে সভাপতি পদে প্রতিদন্দ্বিতা করবেন বলে উপজেলা আ.লীগ এর সাধারন সম্পাদক এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মরহুম ড. হান্নান ফিরোজের স্ত্রী ফাতিনাজ ফিরোজ এর নাম সর্বমহলে শোনা যাচ্ছে এবং সাধারন সম্পাদক পদে প্রতিদন্দ্বিতা করবেন জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. বাবু সঞ্জিব কুমার বিশ্বাস, উপজেলা আ.লীগ এর যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা মহিলা লীগ এর সভানেত্রী ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু।

তবে এবারের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আ.লীগ এর সর্বোচ্চ পদে দলটির ত্যাগী নেতাদের প্রধান্য দিবে বলে নেতা কর্মিদের বিশ্বাস।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »