শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় রোগীর মৃত্যু : স্বাস্থ্য বিভাগের তদন্ত শুরু
প্রকাশ: ৫ মে, ২০২০, ৮:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় রোগীর মৃত্যু : স্বাস্থ্য বিভাগের তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর রয়েল সিটি হাসপাতালে সোনিয়া বেগমের মৃত্যু ঘটনায় তদন্ত কমিটিরতদন্ত শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।
তিন সদস্য বিশিষ্ট গঠিত কমিটিকে এক সপ্তাহের মধ্য তদন্ত প্রতিবেদন জসা দেয়ার নির্দেশ প্রদান করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা:বাসুদেব কুমার দাস। এর আগে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত পরিচালক আঃ জব্বার কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। ইতিমধ্য তদন্ত কার্য্যক্রম শুরু করেছে তদন্ত কমিটি। রয়েল সিটি হাসপাতাল পরিদর্শন ,মৃত্যু রোগীর ময়না তদন্ত রিপোর্ট ও হাসপাতাল কর্তৃপক্ষের কাগজপত্র যাচাই বাচাইসহ পুরো ঘটনাটি আমলে নিয়ে তদন্ত করছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির এক সদস্য জানান।

৫ মে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা:বাসুদেব কুমার দাস জানান,তদন্ত কমিটির রিপোর্ট জমা হলে রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লখ্য,গত ২৭ এপ্রিল বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডে রয়েল সিটি ক্লিনিকের ভুল চিকিৎসায় সোনিয়া বেগমের (২৪) নামে এক রোগী মারা যায়। সোনিয়া ঝালকাঠী সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নের পশ্চিম বাজিতপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।
এঘটনায় মৃত সোনিয়ার পিতা কালাম বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় সাত জনকে আসামী করে মামলা দায়ের করে ৩০ এপ্রিল।

মামলায় আসামিরা হলেন, জামাতে ইসলামীর সদস্যদের দ্বারা পরিচালিত রয়েল সিটি হাসপাতালের পরিচালক কাজী আফরোজা, তার স্বামী জামায়াতের সাবেক রোকন সদস্য ও জামায়াতপন্থী চিকিৎসক শেবাচিম হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রফিকুল বারী, বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের গাইনী চিকিৎসক তানিয়া আফরোজ, তার স্বামী পটুয়াখালী সরকারি হাসপাতালের ডা. মনিরুল আহসান, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (অনারারী) ডাঃ সজিব, ছাত্র শিবির নেতা মিলন ও রয়েল সিটি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা শিবিরের সর্বোচ্চ সদস্য শামিম কবির ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »