মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


র‌্যাব ও উর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা রাজাপুরে চাঁদা না পেয়ে যুবককে গুম : ৫ দিনেও উদ্ধার হয়নি
প্রকাশ: ১৪ মে, ২০২০, ৯:৩৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

র‌্যাব ও উর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা রাজাপুরে চাঁদা না পেয়ে যুবককে গুম : ৫ দিনেও উদ্ধার হয়নি

র‌্যাব ও উর্ধ্বতন প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা
রাজাপুরে চাঁদা না পেয়ে যুবককে গুম : ৫ দিনেও উদ্ধার হয়নি
রহিম রেজা : ঝালকাঠির রাজাপুরের চল্লিশ কাহনিয়া গ্রামে ১০ হাজার টাকা চাঁদা না পেয়ে মারধর করে মো. জহিরুল হাচান (২৪) নামে এক যুবককে গুম করার অভিযোগে রাজাপুর থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় ওই যুবকের পিতা ইউসুব মোল্লা বাদী হয়ে এ মামলা করেন। ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও পুলিশ ওই যুবককে উদ্ধার করতে পারেনি। জহিরুল হাচান নিজবাড়িতে মুরগি ও ছাগলের খামার গড়ে তুলে ব্যবসা করে আসছিলো। গুম হওয়া জহিরুল হাচানের বাবা ইউসুব মোল্লা জানান, গত রোববার (১০ মে) দুপুরে স্থানীয় কয়েকজন যুবক জহিরুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে চল্লিশ কাহনিয়া বিষখালি নদীপারের একটি বাড়িতে চোখ-মুখ বেঁধে মারধর করে। সেখান থেকে জহিরুলকে চোখ-মুখ বাঁধা অবস্থায় স্থানীয় এক জেলের নৌকায় করে নদীর ওপার পর পালট গুচ্ছ গ্রামে নেয়া হয়। গুচ্ছ গ্রাম থেকে আবার নিজামিয়ার একটি হিন্দু এলাকায় মধুর বাড়িতে নিয়ে যাওয়া হয় জহিরুলকে। এরপর পাচঁ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। ঘটনার পর থেকে ওই যুবকরা পলাতক রয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামীরা বড়ইয়ার প্রভাবশালী হওয়ায় মামলার পর থেকে নানা ভাবে হুমকি ও চাপের মধ্যে রয়েছেন। জহিরুল হাচানের বোন সালমা জাহান জানান, জহিরুল হাচানকে ওইদিন দুপুরে তার বন্ধুরাই তুলে নেয়ার পর তাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বেধরক মারধর করে এবং একটি নম্বর দিয়া ১০ হাজার টাকা দ্রুত বিকাশে চাঁদা দাবি করা হয়। কিন্তু টাকা ম্যানেজ ও বিকাশে পাঠানে বিলম্ব হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ব্যাপক মারধর করে যা ওই এলাকার ভাটার শ্রমিকসহ স্থানীয়রা দেখেছে। কিন্তু ভয়ে কেহ জহিরুল হাচানকে রক্ষার জন্য এগিয়ে আসেনি বা বাড়িতেও খবর দেয়নি। তিনি আরও জানান, জহিরুল হাচান এসব বন্ধুদের সাথে আগে যোগাযোগ রাখলেও তাদের কর্মকান্ড খারাপ ও মাদকাসক্ত হওয়ায় তাদের থেকে বেশি কিছুদিন ধরে বিরত থাকে এবং করোনা পরিস্থিতিতে বাড়ি থেকে বের হয়নি। সম্প্রতি জহিরুল হাচান তার খামারের ছাগল ও মুরগি বিক্রি করার খবর পেয়ে সেই টাকা নেয়ার জন্যই তাকে ধরে নিয়ে যায় বলেও অভিযোগ জহিরুল হাচানের বোন সালমা জাহানের। জহিরুল হাচানকে দ্রুত উদ্ধারের জন্য র‌্যাব ও উর্ধ্বতন প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন। রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, জহিরুল হাচানকে গুমের অভিযোগে ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তাকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »