মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


গৌরনদতে একদিনে ১৫ করোনা রোগী শনাক্ত
প্রকাশ: ২২ জুন, ২০২০, ৬:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গৌরনদতে একদিনে ১৫ করোনা রোগী শনাক্ত

গৌরনদী প্রতিনিধিঃ

বরিশালের গৌরনদীতে ব্যাপক করেনা পজেটিভ রোগের বিস্তার ঘটেছে। গত ২৪ ঘন্টায় ১৫জন করেনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গৌরনদীতে রোগীর সংখ্যা দাড়াল ৪৬। দ্রুত রেড জোন ঘোষনা করার জন্য সুপারিশ করেছে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সায়্যেদ মোহাম্মদ আমরুল্লাহ।গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সায়্যেদ মোহাম্মদ আমরুল্লাহ জানান, গত ২৪ ঘন্টায় গৌরনদীতে ১৫ জন করেনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। মার্চ থেকে ৩১ মে পর্যন্ত গৌরনদীতে করেনা শনাক্ত হয় ১৩ জনের। ১ মে থেকে ১৩ জুন করেনা শনাক্ত হয় ১৮ জনের। ১৭ জুন থেকে ২২ জুন পর্যন্ত করোনায় নুতন করে আক্রান্ত ১৫ জন। এ নিয়ে গৌরনদী কারেনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬।২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছে গৌরনদীর জনতা, ইসলামি ও ব্রাংক ব্যাংক টরকী শাখার তিন কর্মকর্তা, মেদাকুল শাখার এক ব্রাংক কর্মর্তা, একজন স্বাস্থ্য কর্মী, গৌরনদী হাইওয়ে থানার পুলিশ সদ্যস ও গৌরনদী উপজেলার বিল্লগ্রাম, চরগাধাতলী, শাওড়া গ্রামে একই পরিবারে ৪জন, ধামুরা গ্রামের ব্যক্তিরা। স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সায়্যেদ মোহাম্মদ আমরুল্লাহ বলেন, ইতিপূর্বে গৌরনদীকে ইয়োলো জোন ঘোষনা করা হয়েছে। গতকাল সোমবার রেড জোন ঘোষনা করার জন্য বরিশাল সিভিল সার্জন ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)কাছে সুপারিশ করা হয়েছে। জনসংখ্যার শতকরা ১০ ভাগ রোগী শনাক্ত হলে রেড জোন ঘোষনা করা হয়। গৌরনদীর জনসংখ্যা ২ লাখ ৪৫ হাজার ২৩৬ জন। করেনা পজেটিভ রোগী ৪৬ জন।১৭ জুন থেকে ১৯জুন নমুনা সংগ্রহ থেকে ২৪ ঘন্টায় শনাক্ত ১৫। রেড জোন ঘোষনা প্রসঙ্গে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, রেড জোন ঘোষনা করার বিষয়টি কার্যকর করবেন বরিশাল জেলা প্রশাসক। জেলা প্রশাসন যথা সময়ে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহন করবেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »