● ●


শেবাচিমে ৩৭ রোগীর মৃত্যু
প্রকাশ: ১৩ জুলাই, ২০২২, ২:৩৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শেবাচিমে ৩৭ রোগীর মৃত্যু

স্টাফ রিপোর্টার,

ঈদের ছুটির তিনদিনে দক্ষিণাঞ্চলের সর্ববৃহত চিকিৎসা সেবা কেন্দ্র শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৭ জন রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে ১১জন নবজাতকসহ দুইজন শিশু রয়েছে।

হাসপাতালের নির্ভরযোগ্য একটি সূত্রে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ঈদের ছুটিতে শেবাচিম হাসপাতাল থেকে চিকিৎসাধীন ৩৮৩ জন রোগী স্বেচ্ছায় ছাড়পত্র নিয়ে বেসরকারী হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছেন। রোগীদের অভিযোগ, ঈদের ছুটিতে যথাযথ চিকিৎসা না পাওয়ায় তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্রমতে, গত ৯ জুলাই ১১৬ জন, ১০ জুলাই ১৬২ জন এবং ১১ জুলাই ১০৫ জন রোগী হাসপাতাল ত্যাগ করেছেন। ঈদের ছুটির মধ্যে স্বেচ্ছায় হাসপাতাল ত্যাগ করা তানজিম মাহামুদ নামের এক রোগীর ভাই সৈয়দ আবু বলেন, ঈদের আগেরদিন সড়ক দুর্ঘটনায় আহত আমার ভাইকে হাসপাতালে ভর্তি করি। কিন্তু চিকিৎসক না পাওয়ায় বাধ্য হয়ে রিলিজ নিয়ে নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে তাকে ভর্তি করেছি।

শম্পা জাহান নামে আরেক রোগীর বোন হুমায়রা জাহান বলেন, আমার বোন রক্তশূন্যতার কারণে হঠাৎ অসুস্থ হয় ঈদের আগের দিন। শেবাচিম হাসপাতালে তাকে ভর্তির পর নার্স ছাড়া আর কাউকেই পাওয়া যায়নি। পরে বেসরকারী একটি হাসপাতালে নিয়ে বোনকে ভর্তি করেছি।

মৃত্যুর সংখ্যাটিকে স্বাভাবিক উল্লেখ করে বুধবার সকালে শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম বলেন, ছুটির মধ্যেও হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক ছিলো। ঈদের কারণে অনেকে স্বেচ্ছায় ছাড়পত্র নিয়ে চলে গেছেন। চিকিৎসা ব্যবস্থার ত্রুটির কারণে কেউ হাসপাতাল ছেড়ে যায়নি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »