বর্ষার বিদায়ে আকাশ সেজেছে হালকা মেজাজের সাদা মেঘের পোশাকে। শীর্ণ নদীর পাশে কাশবন একরাশ সাদা চুলের সাথে বাতাসের মিতালিতে মেতেছে। প্রকৃতির হালকা মেজাজের সহগামী হয়ে মানুষের মনেও হালকা আমেজের পরশ। এ আমেজকে ধরে রাখতে দেশের অন্যতম প্রধান ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফট এবারের শরত/২২ আয়োজন সাজিয়েছে ‘আলাম’ মোটিফ ও ‘সাশিকো’ স্টিচ-এর অনুপ্রেরণায়। সাধারণ ঘরানার প্যাটার্নের সঙ্গে পাশ্চাত্যের প্যাটার্নের মিশেলে নতুনত্ব আনা হয়েছে। রঙ এবং ট্রেন্ডি প্যাটার্নের সমন্বয় ক্রেতা সাধারণের চাহিদা মেটাবে কে ক্র্যাফট।
সময়, আবহাওয়া ও পরিবেশ উপযোগী নানা পোশাক পাওয়া যাবে যৌক্তিক মূল্য সীমার মধ্যেই।
সুতি, লিনেন, সুইস কটন, রেমি কটন, সিল্ক,হাফ সিল্ক ও জর্জেট কাপড়ে তৈরি পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তুলতে ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, হাতের কাজ ও এমব্রয়ডারি করা হয়েছে। শুভ্র কাশবন, সাদা মেঘের ভেলা আর প্রশান্ত নীল আকাশকে প্রাধান্য দিয়ে ডিজাইন করা হয়েছে শরতের পোশাক। তবে অন্যান্য রঙের সমন্বয়ও থাকছে।
পোশাকে রয়েছে- শাড়ি, সালোয়ার কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস্, টিউনিক, ফিউসন কুর্তি। ছেলেদের জন্য পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফতুয়া, টি-শার্ট, পলো-শার্ট, কটি ও শিশুদের জন্য সালোয়ার কামিজ, কুর্তি, ফ্রক, ফ্রক-সেট, পাঞ্জাবি, টি-শার্ট, পলো-শার্ট সহ থাকছে নানা পোশাকের আয়োজন। এছাড়াও বরাবরের মতোই থাকছে যুগল ও ফ্যামিলি পোশাক।










লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট
মিরপুরের কালশীতে এক পুলিশকে ঘিরে ধরে মারধর করেন কয়েকজন, জানালেন প্রত্যক্ষদর্শীরা
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আগুন, নাশকতা কিনা খতিয়ে দেখছে পুলিশ
গণসংযোগের ভিড়ে পিস্তল ঠেকিয়ে খুন, সেই বাঁহাতি শুটার কেন ধরা পড়ছে না
মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ
বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন আখতারুজ্জামান
সৌরবিদ্যুতের প্রসারে প্রথম সোলার এক্সপো, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পানির পাম্পে ককটেল বিস্ফোরণ
টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত রায়
দুই নাজমুলের নেতৃত্বে এনসিপির স্পোর্টস অ্যালায়েন্সের কমিটি, নাহিদ বললেন—সম্পর্কটা ‘আদর্শিক’
একাডেমিক সহযোগিতা জোরদারে অস্ট্রেলিয়ায় এআইইউবির প্রতিনিধিত্ব
১২ কেজি এলপিজি সিলিন্ডারে আবার দাম বাড়ল
ওয়ানডেতে সর্বোচ্চ অবস্থানে আফগানিস্তান, পেছনে পড়ল শ্রীলঙ্কাও
জেলহত্যা দিবস আজ
ট্রাক্টর নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীরা, অস্থায়ী স্থাপনা ভাঙচুর
গত ২০ বছরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জীবনমান ও মূল্যবৃদ্ধি একনজরে
যেখানে সারা বছর ৬০০ টাকায় বাটার জুতা কেনা যায়, বছরে বিক্রি ১ লাখ জোড়া