● ●


ট্রাক্টর নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীরা, অস্থায়ী স্থাপনা ভাঙচুর
প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ২:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ট্রাক্টর নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীরা, অস্থায়ী স্থাপনা ভাঙচুর

রাজধানীর পুরোনো বাণিজ্য মেলার মাঠের অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

শেরেবাংলা নগরের এই মাঠে এশিয়া আন্তর্জাতিক মেলার জন্য অস্থায়ী স্থাপনা নির্মাণ করা হয়েছিল। শিক্ষার্থীরা বলছেন, মাঠটিতে সচিবালয় স্থাপন করতে দেওয়া হবে না। এ ছাড়া কোনো ধরনের মেলার কার্যক্রমও মাঠে পরিচালনা করা যাবে না। মাঠটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাকাজে ব্যবহারের জন্য ফিরিয়ে দিতে হবে।

.

আজ ‎সোমবার দুপুর ১২টার দিকে শেকৃবির ক্যাম্পাস থেকে দেড় শতাধিক শিক্ষার্থীর একটি দল দুটি ট্রাক্টর নিয়ে বেরিয়ে আসে। এরপর তারা ‘আমলা–সচিব বাইরে যাক, আমার ক্যাম্পাস আমার থাক’, ‘জ্বালো-জ্বালো, আগুন জ্বালো’ প্রভৃতি স্লোগান দিয়ে মাঠে প্রবেশ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠে ঢুকে শিক্ষার্থীরা মেলার জন্য নির্মিত অস্থায়ী স্থাপনায় ভাঙচুর শুরু করেন। প্রায় এক ঘণ্টা ধরে ভাঙচুর চলে। বেলা ১টা ১০ মিনিটের দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের দিকে ফিরে যান।

.সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর.

অন্যদিকে মাঠের কাছের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে সকাল থেকে অবস্থান করছিলেন পুলিশের সদস্যরা। তবে ভাঙচুরের সময় শিক্ষার্থীদের কোনো বাধা দেওয়া হয়নি।

‎আন্দোলনরত শেকৃবির কৃষি অনুষদের (এগ্রিকালচারাল ফ্যাকাল্টি) শিক্ষার্থী মাইশা আফরোজ প্রথম আলোকে বলেন, এই এলাকাটি শহরের একটি প্রধান কেন্দ্রস্থলে অবস্থিত। এর ঠিক পাশেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, হৃদরোগ ইনস্টিটিউট, কিডনি হাসপাতাল ও নিউরোসার্জারি হাসপাতাল রয়েছে। এখানে সচিবালয় স্থানান্তর করা হলে কিংবা মেলার কার্যক্রম চললে কৃষি গবেষণার পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হবে। ফার্মগেট ও বিজয়সরণিসংলগ্ন ব্যস্ত সড়কে যানজট সৃষ্টি হয়ে রোগীদের যাতায়াত ব্যাহত হবে। সার্বিক পরিবেশ বিনষ্ট হবে।

‎মেলার স্থাপনা ভাঙচুরের বিষয় জানতে চাইলে মাইশা বলেন, ‘আমরা লিখিতভাবে চিঠি দিয়ে মেলার কাজ বন্ধের দাবি জানিয়েছিলাম। তিন দিনের আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু আমাদের কথা না শুনে নতুন করে স্টল বসিয়ে মেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাধ্য হয়েই আমরা সরাসরি মাঠে এসে অবস্থান নিয়েছি, যেন মেলা বন্ধ হয়, আমাদের গবেষণা মাঠ আমাদের ফিরিয়ে দেওয়া হয়।’

.শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তর, শেকৃবির শিক্ষার্থীদের আপত্তি কেন.

কৃষি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাকিব তালুকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, সারা বিশ্ব যখন রাজধানী বিকেন্দ্রীকরণ করছে, তখন বাংলাদেশের আমলারা ঢাকার ভেতরেই এক জায়গা থেকে অন্য জায়গায় সচিবালয় সরিয়ে নিতে চাইছেন। তাঁরা ঢাকাকে আরও বাসবাস অযোগ্য করে তুলছেন।

.

সচিবালয় স্থানান্তর হলে ‎গুলিস্থানের যানজট বিজয় সরণিতে নিয়ে আসা হবে বলে মন্তব্য করেন এই আন্দোলনকারী শিক্ষার্থী। তিনি বলেন, এমনিতেই বিজয় সরণিতে আধাঘণ্টা থেকে এক ঘণ্টা সিগন্যালে বসে থাকতে হয়। সচিবালয় এদিকে এলে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করবে। তা ছাড়া এই এলাকায় থাকা হাসপাতালগুলোর রোগীদের যাতায়াত পুরোপুরো থমকে যাবে। নির্মাণকাজের ফলে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারটি ধ্বংস হয়ে যাবে। পরিবেশ নষ্ট করে সচিবালয় করা কোনো সচেতন নাগরিক সমর্থন করতে পারে না।

.সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের.

গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত বাংলাদেশ সচিবালয় রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। ২০২৯ সালে নতুন জায়গায় সচিবালয়ের কার্যক্রম শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে শেকৃবির শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন।

.সচিবালয় কবে যাবে নতুন জায়গায়,




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »