● ●


ইন্টারপোলের তালিকায় ২০৭ বাংলাদেশি
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২২, ১১:৩৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইন্টারপোলের তালিকায় ২০৭ বাংলাদেশি

বরিশাল খবর ডেস্ক :
দক্ষিণ আফ্রিকায় অপরাধ চক্রের সঙ্গে জড়িত এমন ২০৭ বাংলাদেশির তালিকা করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।

সম্প্রতি এক বাংলাদেশিকে হত্যার ঘটনায় তদন্ত করতে বাংলাদেশের একটি প্রতিনিধি দল দক্ষিণ আফ্রিকায় গেলে ইন্টারপোল এ তালিকা দেয়।

জানা গেছে, দক্ষিণ আফ্রিকায় প্রায় ৪ লাখ বাংলাদেশির বসবাস। দেশটিতে অপরাধের বেশিরভাগই ব্যবসায়িক বিরোধ, মুক্তিপণের দাবি, অপহরণ করে হত্যা, দোকানে চুরি-ডাকাতিতে বাধা দিতে গিয়ে ঘটে। বাংলাদেশের অনেকেই সেখানে ব্যবসা করেন। যার কারণে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা সেখানে প্রায়ই ঘটে। আর এসব অপরাধের সঙ্গে ভারতীয়, পাকিস্তানি, আফ্রিকান ছাড়াও বাংলাদেশিরা বড় একটি অপরাধ চক্র গড়ে তুলেছে।

এসব ঘটনার মধ্যে সম্প্রতি মাদারীপুরের রেজাউল আমিন মোল্লা নামে প্রবাসীকে মুক্তিপণ না দেওয়ায় হত্যা এবং চাঁদপুরের রিয়াদ হোসেন নামে এক তরুণকে জিম্মির ঘটনার তদন্ত করতে দক্ষিণ আফ্রিকায় যায় বাংলাদেশের একটি প্রতিনিধি দল। সেখানে প্রতিনিধি দলকে ২০৭ বাংলাদেশির তালিকা দেয় ইন্টারপোল। যারা আফ্রিকায় ছোট-বড় নানা ধরনের অপরাধের সঙ্গে যুক্ত।

এ বিষয়ে ডিবির ওয়ারী বিভাগের ডিসি আশরাফ হোসেন গণমাধ্যমকে বলেন, আফ্রিকায় বিভিন্ন অপরাধে যুক্ত এমন ২০৭ জনের তালিকা দিয়েছে ইন্টারপোল। এদেরমধ্যে কেউ মামলার আসামি। অনেকে আবার দেশে চলে এসেছে।

তিনি আরও বলেন, তালিকাভুক্ত সবার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রত্যেককে গোয়েন্দা নজরদারিতে রাখা হবে। তাদেরকে খুঁজে বের করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ৫৫০ জনের বেশি বাংলাদেশি হত্যার শিকার হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »