● ●


জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হলেন বরিশালের মামুন-অর-রশিদ
প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২২, ৮:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হলেন বরিশালের মামুন-অর-রশিদ

স্টাফ রিপোর্টার: জাতীয় সাংবাদিক সংস্থা’র ২০২৩-২৪ কার্যমেয়াদের জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন বরিশালে সুপরিচিত সাংবাদিক মামুন-অর-রশিদ। সংস্থার গঠনতন্ত্রের ৭ (ঙ) ধারা মোতাবেক গতকাল সংস্থার বর্ধিত সভায় সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ঘোষণা করেন। সারাদেশ ব্যাপী সর্ববৃহৎ এই সাংবাদিক সংস্থার সদস্য সংখ্যা বারো হাজারের অধিক।
নবনির্বাচিত যুগ্ম-মহাসচিব মামুন-অর-রশিদ বরিশালের স্থানীয় দৈনিক দখিনের সময়’র যুগ্ম বার্তা সম্পাদক, দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার বিশেষ প্রতিনিধি, খ্যাতনামা সংবাদিক নাঈমুল ইসলাম খান সম্পাদিত দৈনিক আমাদের নতুন সময়ে সাংবাদিকতা করছেন ২০১৮ সাল থেকে, জনপ্রিয় অনলাইন বরিশাল বাণী ও আপডেট নিউজ এর সম্পাদক-প্রকাশক, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, অনলাইন প্রেস ক্লাব বরিশাল এর সহ সভাপতি, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব, নিউজ এডিটর কাউন্সিল, বরিশাল বিভাগীয় অনলাইন সম্পাদক পরিষদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক পরিষদ সহ বেশ কিছু সাংবাদিক সংগঠনের সদস্য। তিনি ১৯৮৪ সালে বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মাস্টার্স সম্পন্ন শেষে গত প্রায় দেড়যুগ যাবত লেখালেখির সাথে যুক্ত রয়েছেন। ইতঃপূর্বে তিনি ‘সাংবাদকি গিয়াস কামাল স্মৃতিপদক’ এবং ‘মাওলানা আকরম খাঁ’ স্মৃতি পদকে ভুষিত হয়েছেন।
জাতীয় সাংবাদিক সংস্থার ২০২৩-২৪ কার্যমেয়াদের নতুন এই কমিটিতে সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন, সহ-সভাপতি মো. আলমগীর গনি, এড. মো. লুৎফর রাশীদ রানা, মো. খাইরুল ইসলাম, মো. ইলিয়াস আহমেদ, মো. মিজানুর রহমান প্রিন্স, মো. মমিন রশীদ শাইন, মো. রফিক আলম, মো. আনিসুর রহমান, মো. শেহাব উদ্দিন টিপু ও মো. লুৎফুর রহমান, মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আবু মুসা ,কাজী মাহমুদুল হাসান, মো. কেফায়েত উল্লাহ কায়ছার ও মো. মামুন-অর-রশিদ, সহকারী মহাসচিব মো. আব্দুল মজিদ, জি এইচ হান্নান ও মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সচিব মো. আনিসুর রহমান প্রধান, মো. মনির হোসেন মানিক ও মো. সালাউদ্দিন, মুহাম্মদ মুন্জুর হোসেন , সহকারী অর্থ সচিব মো. রাজু আহমেদ , সহকারী দপ্তর সচিব মোঃ আজিবুল হক পার্থ, সহকারী প্রচার সচিব মো. আরিফুল ইসলাম তপু, জনকল্যাণ সচিব এড. জসিম উদ্দিন, মানবাধিকার সচিব আকাশ মাহমুদ মোল্লা, সহকারী মানবাধিকার সচিব মো. আফিকুর রহমান আফিক, এড মিয়া মাষ্টার ফারুক, আইন সচিব এড. চমন এলাহী, সহকারী আইন সচিব এড. ফারুক আহমেদ, সহকারী ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব পাপিয়া সরকার, গবেষণা সচিব মো. আব্দুল নাহিদ, সহকারী গবেষণা সচিব মো. মুকুল খসরু, সাহিত্য ও পাঠাগার সচিব মো. রবিউল বাশার, মহিলা বিষয়ক সচিব মোসা. আমেনা বেগম, সহকারী মহিলা বিষয়ক সচিব মোসা. রাবেয়া শিমুল, মোসা. মুক্তা বেগম, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. মুন্জুরুল হক, মো. সিরাজুল ইসলাম, খ ম একরামুল হক, এম. কাজল খান, মো. আমিনুল ইসলাম, মো. কামরুল ইসলাম, মো. জিল্লুর রহমান, মো. জামিরুল ইসলাম ও মো. সাজাদুর রহমান সহ ১০১ জন নির্বাচিত হন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »