● ●


২৫ তালেবান যোদ্ধাকে হত্যার দাবি প্রিন্স হ্যারির
প্রকাশ: ৬ জানুয়ারি, ২০২৩, ১:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

২৫ তালেবান যোদ্ধাকে হত্যার দাবি প্রিন্স হ্যারির

অনলাইন ডেস্ক

আগামী ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাচ্ছে ব্রিটিশ রাজপরিবার ছেড়ে আসা প্রিন্স হ্যারির বহুল প্রত্যাশিত আত্মজীবনী ‘স্পেয়ার’। তবে ইতোমধ্যে এ বইয়ের একটি কপি হাতে পেয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। সেই বইতে অন্তত ২৫ জন তালেবান যোদ্ধাকে হত্যার কথা লিখেছেন প্রিন্স হ্যারি। খবর বিবিসির। 

সেখানে বলা হয়েছে, প্রিন্স হ্যারি যখন ২০১২-১৩ সালে আফগানিস্তানে হেলিকপ্টারের পাইলট হিসেবে কাজ করতেন তিনি ৬টি মিশনে অংশ নেন। সব মিশনেই হতাহতের ঘটনা ঘটেছে। তবে এসব হতাহতকে ন্যায়সঙ্গত হিসেবে প্রিন্স হ্যারি দেখেছেন বলে বইতে উল্লেখ করেছেন। 

প্রিন্স হ্যারি লিখেছেন, ‘এটি এমন পরিসংখ্যান ছিল, যা না আমাকে গর্বিত করেছিল তবে এটি আমাকে লজ্জিতও করেনি। নিজেকে আমি যখন যুদ্ধের উত্তাপ ও বিভ্রান্তির মধ্যে দেখতে পাই তখন সেই ২৫ জনকে মানুষ হিসেবে ভাবিনি।’

তিনি তাদের (তালেবান যোদ্ধা) দাবার গুটির সঙ্গে তুলনা করেছেন।

এ ছাড়া গার্ডিয়ান বলছে, বইয়ে হ্যারির স্ত্রী মেগানকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার ঘটনাও স্থান পেয়েছে। “ও আমার জামার কলার চেপে ধরে, আমার গলার নেকলেস ছিঁড়ে ফেলে, এবং আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়,” প্রিন্স হ্যারিকে উদ্ধৃত করে লিখেছে দ্যা গার্ডিয়ান।

এদিকে প্রিন্স উইলিয়ামের সরকারি বাসভবন কেনসিংটন প্রাসাদ, এবং বাকিংহাম প্রাসাদ দু’জায়গা থেকেই বলা হয়েছে তারা এ বিষয়ে কোন মন্তব্য করবে না। 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »