● ●


শিশু–কিশোরদের স্থূলতায় ওষুধ নয়, জীবনযাপন পরিবর্তনে জোর
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

শিশু–কিশোরদের স্থূলতায় ওষুধ নয়, জীবনযাপন পরিবর্তনে জোর

শিশু ও কিশোরদের স্থূলতা মোকাবিলায় ওজন কমানোর ওষুধের বদলে স্বাস্থ্যকর খাবার, নিয়মিত শারীরিক কর্মকাণ্ড ও কাউন্সেলিংয়ে জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

স্থূলতা নিয়ে গতকাল বুধবার প্রকাশিত ডব্লিউএইচওর প্রথম বৈশ্বিক নির্দেশিকায় এ সুপারিশ করা হয়েছে।

সংস্থাটি বলছে, স্থূলতায় ভোগা ১০ থেকে ১৯ বছর বয়সীদের ক্ষেত্রে ওজন কমানোর ওষুধ বিবেচনা করা যেতে পারে। তবে এর আগে বিশেষজ্ঞ তত্ত্বাবধানে খাদ্যাভ্যাস, শারীরিক কর্মকাণ্ড ও কাউন্সেলিংয়ের পদক্ষেপ নিতে হবে। তা ব্যর্থ হলে ওষুধ দেওয়া যাবে।

একসময় শিশু ও কিশোরদের মধ্যে অপুষ্টিজনিত প্রধান সমস্যা ছিল কম ওজন। ইউনিসেফের তথ্য বলছে, কম ওজনের তুলনায় অতিরিক্ত ওজন ও স্থূলতায় ভোগা শিশু-কিশোরের সংখ্যা বেড়েছে।

ডব্লিউএইচওর পুষ্টি ও খাদ্যনিরাপত্তা বিভাগের পরিচালক লুজ মারিয়া দে রেগিল বলেন, স্থূলতার জন্য ব্যবহৃত ওষুধ সম্পর্কে এখনো পর্যাপ্ত প্রমাণ নেই। তবে এসব ওষুধের কার্যকারিতা ও সুরক্ষা নিয়ে চলমান গবেষণা পর্যবেক্ষণ করা হচ্ছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »