● ●


আরএফএল গ্রুপে ১০০ জনের চাকরির সুযোগ, শুরুতেই বেতন ৪০ হাজার
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ২:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আরএফএল গ্রুপে ১০০ জনের চাকরির সুযোগ, শুরুতেই বেতন ৪০ হাজার

দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান ‘আরএফএল গ্রুপ’ তাদের ‘ফিউচার বিজনেস লিডারস প্রোগ্রাম’-এর আওতায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি জোনাল ম্যানেজার’ পদে ১০০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা শুরুতেই মাসিক ৪০,০০০ টাকা বেতন পাবেন। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ।

পদের নাম: ট্রেইনি জোনাল ম্যানেজার।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট খাতে (এফএমসিজি, লাইট ইঞ্জিনিয়ারিং, পোশাক খাত, চামড়াজাত পণ্য, ফুড ও বেভারেজ) ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা ও নেতৃত্ব দেওয়ার দক্ষতা থাকতে হবে। চমৎকার যোগাযোগ দক্ষতা, বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা এবং চাপের মুখে কাজ করার সামর্থ্য আবশ্যক। কম্পিউটারে মৌলিক ধারণা (এমএস এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট) থাকতে হবে।

ছয় মাসের সফল শিক্ষানবিশকাল শেষে পদোন্নতির সুযোগ, প্রভিডেন্ট ফান্ড, টিএ/ডিএ, ট্যুর অ্যালাউন্স, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট, কমিশন এবং প্রাণ-আরএফএল আউটলেট থেকে বিশেষ ছাড়সহ ক্রেডিটে কেনাকাটার সুবিধা দেওয়া হবে।

বিক্রয় পূর্বাভাস ও কৌশল বাস্তবায়ন করা। বিক্রয়, ডিস্ট্রিবিউশন ও বাজার উন্নয়নসংক্রান্ত কাঠামোবদ্ধ প্রশিক্ষণে অংশ নেওয়া। ডিলার নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউটর ও চ্যানেল পার্টনার পরিচালনায় সহায়তা করা। জোনাল সেলস পরিকল্পনা তৈরি ও পারফরম্যান্স মনিটরিং করা। নতুন বাজার সৃষ্টি, মার্কেট সার্ভে, প্রতিযোগী পর্যবেক্ষণ ও পণ্যের ভিজিবিলিটি বাড়াতে কাজ করা। এ ছাড়া মার্কেটিং, সাপ্লাই চেইন ও ফাইন্যান্স টিমের সঙ্গে সমন্বয় সাধন করা।

আগ্রহী প্রার্থীরা চাকরির বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুণ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »